জলের গায়ে নিয়ম করে চাঁদের ছায়া আঁকি
জীবনটা আর নয়তো কিছু মস্ত বড় ফাঁকি।
যোগ-বিয়োগে-পূরন-ভাগে জটিল হিসেব কষি
দিনের শেষে রিক্ত বেশে একলা ভাবি বসি-
বসন্ত সে কেবল আসে ফুল-পাখিদের গানে
আমার মত এই অধমের কী জীবনের মানে?
চড়া দামেই ক্রয় করেছি শূণ্য মরুর ভূমি
বৃষ্টি কভু যায় না যে তার বালির শরীর চুমি।
একলা পথিক হারায় দিশে মরীচিকার ফাঁদে
মরুর ঝড়ে পথ হারিয়ে একলা একা কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

