শেষ কথা-২
-কোনো আনন্দময় শৈশব মনে পড়ে না,
কোনো আলোকিত কৈশোর ছিল না,
উচ্ছ্বসিত যৌবনও নেই। আমার আছে অমানিশা,
আছে একাকীত্ব।
কেউ তেমন কোন নাম দেয় নি কখনো।
-আপনাকে হীরন নামে ডাকি?
একটা বুলবুলি পুষেছিলাম। বড্ড আদরের ছিল, আর-
-আর তার নাম ছিল হীরন, তাই না?
-ঠিক তাই। খুব ভালো গান গাইত সে, আপনার মতই।
-কিন্তু ছিল কেন বলছ? এখন সে কোথায়?
-ওকে বন্দীত্বের কষ্ট থেকে মুক্তি দিয়েছি।
উড়ে যে গেছে, ফিরেও তাকায় নি একবার।
এ কী! হাসছেন যে?
-অমন স্বৈর শাসকের জন্য কার মায়া হয়, বলতো?
সোনার শেকলও তো শেকলই।
-যা বলেছেন। আপনাকে তবে হীরন নামেই ডাকি?
-আমাকে মানুষ নামে ডেকো।
-মানুষকে আবার আলাদা করে মানুষ নামে কেন ডাকব?
-এই মনুষত্ব্যহীনতার রাজ্যে ভুলে যেন না যাই- আমিও মানুষ।
এখন তবে যাই?
-কোথায় যাবেন?
-ভাবনায়। একটি মুখের ছবি আঁকতে চাই, কিন্তু-
তার আড়চোখের চাহনিটুকুই কেবল আঁকতে পারি,
পুরো মুখটা আর আঁকা যায় না।
-বাহ! ভালো তো। তা, কবেকার প্রেমিকা সে?
-তোমার মুখে অমন শ্রাবনের মেঘ কেন ভর করল?
-কিছু না। যাবার আগে শুনে যান-
আমাকে আর ঐ নামে ডাকবেন না।
‘পায়েল’ নামে ডাকবেন-ওটাই আমার নাম।
-ঐ নামটা তুলে রাখো প্রিয়জনদের জন্য।
আমাদের এই নামে ডাকলে চলবে কেন?
যদিও বেশ লোভ লাগার মত মিষ্টি নাম ওটা।
-আমি চাই, আপনি এই নামেই ডাকুন।
মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।
শুধু ভারত বিদ্বেষই না।
মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,
/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।
/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন
মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।