***
আমি যেমন পাহাড় ভালোবাসি, তেমনি তুমি নদী।
এমন করে এ বৈপরীত্যে চলছি নিরবধি।
***
প্রতিদিনই কবিতা পড়ি;
তবু মনে হয়, কতদিন কবিতা পড়িনি।
কবিতার সমার্থক এখন তুমি।
বুকের মাঝে বয়ে চলা স্রোতস্বিনী এই
শুকোবেই একদিন জানি।
***
রাত্রি এখানে বড় চুপচাপ,
এখানে দু’চোখে জল টুপটাপ,
এখানে কখনো কাটেনি কুয়াশা, কাটেনা।
এখানে হৃদয়ে রক্ত ক্ষরণ,
এখানে ভাবনা রবে আমরন,
এখানে তবু যে চাইনা তোমাকে, চাই না।
***
‘ভালোবাসি’ বলি এসো দ্বিধাহীন চিত্তে,
আমি তোর, তুই আমার, থাকি এই বৃত্তে।
কেউ কারো দাস নই, প্রভূ নই কেউ,
এক আকাশ, এক নদী, কূলে এক ঢেউ।
ভাঙবে বাষ্পে ছাওয়া কাঁচের দেয়াল,
আমি তোর গান হব, তুই কবিয়াল।
***
তোমার স্পর্শে রেশমী হয়ে উঠুক আমার রুক্ষ চুল,
ফুল হয়ে আজ ফুটুক না হয়, আমাদের এই একটি ভুল।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



