একটি অসুস্থ রুচির বিজ্ঞাপন ও পিতৃকুলকে অপমান
২৬ শে মে, ২০১৫ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা, এটা কি কোনো বিজ্ঞাপন হল? মেয়ের মাসিক হওয়ার খবর বাবাকে জানাতে হবে? পিরিওড তো আর দেখতে দেখতে একদিন হঠাৎ করে হয়ে যায় না। তার আগেই মেয়ের মা মেয়েকে এই বিষয়গুলো বোঝান, তাছাড়া মেয়েরা বান্ধবীদের সাথে আলাপ করে অনেক কিছু জেনে যায় । যেদিন প্রথম পিরিওড হয় সেদিন মেয়েটা অসহায় ও বিষন্নতা বোধ করে । সেদিন তার মাকে সে নিজেই খুলে বলে। মা তখন প্রয়োজনে বাবাকে বলেন । এই চলে আসছে আমাদের সমাজে । কিন্তু এই বিজ্ঞাপনে বেহায়াপনা শেখানো হচ্ছে না তো? প্রথম পিরিওডের কথা বাবাকে শোনালে বাবা এমন কি ব্যবস্থা নেবেন, যেটা মাকে শোনালে হবে না তাই বাবাকে শোনাতে হবে? এই বিজ্ঞাপনে জানতে চাওয়া হচ্ছে, পিরিওড কোনো লুকানোর মত বিষয় কি না । তবে কি এটা ঢাক -ঢোল পিটে জানানোর বিষয় যে আজ আমার প্রথম পিরিওড হয়েছে? তবে কি এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়?
‘আজ আমার প্রথম পিরিওড হয়েছে’ এই লেখার সাথে একজন বাবার ছবি দেখে যে কেউ ভড়কে যাবেন । যদিও এখানে বলা হয়েছে ’উপরের কথাটা আমার হলেও ছবিটা তোমার, বাবা’ । তবুও কোনো বাবার নামে মেয়ের এমন উদ্ধত অভিযোগযুক্ত বিজ্ঞাপন কি বিকৃতরুচির পরিচায়ক নয়? একটা স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে একজন বাবার ছবি ব্যবহার করা, সাথে বাবাকে এমন কটাক্ষ করে কথা বলা কি পিতৃকুলকে অপমান করা নয়?

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন