somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌরাণিক উপকথার নীলমানব

২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীলমানব হলো একপ্রকার পৌরাণিক জীব যারা উত্তর হেড্রিজ থেকে স্কটল্যান্ডের মূলভূখন্ডের মধ্যবর্তী সমুদ্রে বাস করে এবং নাবিকদের পানিতে নিমজ্জিত করতে এবং নৌকা ডোবাতে চেষ্টা করে। তারা প্রধানত মিন্চ এবং এর আশপাশের এলাকার স্থানীয় ভাবে বসবাস করে এবং বাকি স্কটল্যান্ডে তেমন একটা সুপরিচিত নয়।আর বাকি বিশ্বে তাদের কোন সমগোত্রীয় পৌরাণিক জীবও নেই।শুধুমাত্র গাত্রবর্ণ ব্যতীত এই পৌরাণিক জীবগুলোর বাকি সবকিছুই মানুষের মত। তাদের আকারও মানুষের সমান। তাদের ঝড় সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু আবহাওয়া ভালো থাকলে তারা সমুদ্রপৃষ্ঠের উপরে বা ঠিক নিচেই ভাসমান থাকে। নীলমানবরা তাদের কোমরের উপর অংশ পানির উপরে তুলে সাঁতার কাটে। তারা কথা বলতে পারে, এবং যখন একদল মিন্চ কোন জাহাজের দিকে অগ্রসর হয় তখন এদের নেতা জাহাজের কাপ্তানের উদ্দেশ্যে দুই পদ কবিতা আবৃত্তি করে এবং কাপ্তানকে বাকিটা বলতে বলে। কাপ্তান এতে ব্যর্থ হলে নীলমানবেরা জাহাজটি উল্টে দেওয়ার চেষ্টা করে।পৌরাণিক নীলমানবকে ব্যাখ্যা দিতে গিয়ে ধারনা করা হয়, এটি সমুদ্রেরই ব্যক্তিসত্বায় বহিঃপ্রকাশ হতে পারে। এরা পিক্টও হতে পারে, যাদের রঙ্গিন দেহ এবং কায়াক নৌকা দেখে সমুদ্র থেকে উঠে আসা মানবদেহ বলে বিভ্রম হতে পারে। নীলমানবের উপাখ্যান ভাইকিংদের সাথে আনা উত্তর আফ্রিকান দাসদের মাধ্যমেও আসতে পারে, যারা শীতের সময়টা মিঞ্চের শাইন্ট দ্বীপপুঞ্জে অবস্থান করতো।

ম্যাকেনজির ব্যাখ্যা অনুসারে, নীলমানবের উপাখ্যান বেশ প্রাচীন এবং এর শেকড় আয়ারল্যান্ডের প্রথম নর্স রাজা ফেয়ারহেয়ার এর ভাইকিং এর সাথে যুদ্ধের আমলে প্রথিত। স্কটিশ গায়েলিক শব্দ fear gorm যার অর্থ নীল মানব একই সাথে নিগ্রোদেরও বোঝায়।একইভাবে নীলমানবদের গায়েলিক নাম fear gorm, যার আক্ষরিক অর্থের ভাষান্তর হয় নীলমানবদের খড়া বা নীল নিগ্রোর নদী নবম শতাব্দীর দিকে ভাইকিংরা মুর জাতিগোষ্ঠির কিছু সদস্যকে আটক করে দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। ভাইকিংরা শীতকাল শাইন্ট দ্বীপপুঞ্জে কাটাতো, এবং ম্যাকেঞ্জির ধারণামতে নীলমানবদের উপকথাটি এই বিদেশি দাসদের মাধ্যমেই প্রাণ পেয়েছে।তিনি ইতিহাসবিদ এলেন অরর এনডারসন-এর স্কটিশ ইতিহাসের আদি উৎস ৫০০ হতে ১২৮৬ অব্দ থেকে উদ্ধৃত করেন।এরাই হলো নীলমানব, কারণ মুরেরা আর নিগ্রোরা একই মৌরিতানিইয়ার মানেও নিগ্রোল্যান্ড যার আক্ষরিক অর্থ হল কালো।
সাম্প্রতিক সংবাদপত্রগুলোও ম্যাকেঞ্জির ধারণাকেই উপজিব্য করেছে। ইতিহাসবিদ ম্যালকম আর্চিবাল্ড একমত হন যে আদিম নর্সদের হাতে বন্দি আফ্রিকান দাস থেকেই এই উপকথার উৎপত্তি কিন্ত তার ধারণা যে আফ্রিকান দাসগুলো সাহারার তুয়ারেগ গোত্রের। এরা মরুভূমির নীল মানব নামেও পরিচিত ছিলো।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×