somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠ্যঠা মফিজ
কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কবি আল খানসা (রাঃ)

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমাদির বিনতে আমর ইবনে হারিস ইবনে শারিদ আল সুলামিয়া ছিলেন একজন আরব কবি। তিনি নজদ অঞ্চলে বা বর্তমান সৌদি আরবের মধ্যাঞ্চল জন্মগ্রহণ করেন। তিনি মুহাম্মদ (সাঃ) এর সমসাময়িক ছিলেন এবং ইসলাম গ্রহণ করেন।তার সময়ে মহিলা কবিরা মূলত মৃতদের জন্য শোককবিতা লিখতেন এবং তা জনসম্মুখে প্রতিযোগিতায় আবৃত্তি করতেন। ভাই শাখর(রাঃ) এবং মুয়াবিয়ার(রাঃ) জন্য লেখা শোককবিতার কারণে আল খানসা সেসকল প্রতিযোগিতায় সম্মান এবং খ্যাতি অর্জন করেন। আরবি সাহিত্যের মহিলা কবিদের মধ্যে তিনি সবচেয়ে পরিচিত।

৬১২ সালে তার ভাই মুয়াবিয়া (রাঃ)অন্য গোত্রের এক ব্যক্তির হাতে নিহত হন। আল খানসা (রাঃ)চাইতেন যাতে তার আরেক ভাই শাখর(রাঃ) অন্যজনের হত্যার প্রতিশোধ নেন। শাখর (রাঃ)সেই প্রতিশোধ নিয়েছিলেন। আর শাখর (রাঃ)সেসময় আহতও হন এবং আঘাতজনিত কারণে এক বছর পর মারা যান। আল খানসা(রাঃ) তার মৃত্যুর পর কবিতায় নিজের শোক ফুটিয়ে তোলেন এবং কবিতার গঠনের কারণে খ্যাতি অর্জন করেন।৬২৯ সালে তিনি মুহাম্মদ (সাঃ) এর সাথে সাক্ষাত করেন এবং ইসলাম গ্রহণ করেন। তার চার পুত্র ছিল। তারা হলেন, ইয়াজিদ(রাঃ), মুয়াবিয়া(রাঃ), আমর(রাঃ) ও আমরাহ(রাঃ)। তারা সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। কাদিসিয়ার যুদ্ধে তার চারজন সন্তানই নিহত হন।আর সেই সংবাদ পাওয়ার পর তিনি শোকাহত না হয়ে বলে, আল্লাহর প্রশংসা যিনি আমাকে তাদের শাহাদাতের মাধ্যমে সম্মানিত করেছেন। আমি আশা করি আমার প্রভু তার দয়ার মাধ্যমে তাদের সাথে আমার সাক্ষাত করাবেন।
সূত্রঃ ইন্টারনেট


সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

×