somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চিন্তিত নিরন্তর
জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে দিয়েছি চিন্তা করতে করতে। কখনো চিন্তা করার উপযুক্ত সময়ে, কখনো পড়তে বসে এমনকি খেতে বসেও চিন্তা করে সময় পার করেছি। চিন্তা করি নিজেকে নিয়েই বেশি। পরিবার, সমাজ, দেশ ধর্ম, সৃষ্টিকর্তা, বহির্বিশ্ব ইত্যাদি কত ব্যাপর নিয়েই নিজ

অবৈধ যৌনতা শুধুই কি সুখের বা রোমাঞ্চের, অভিশপ্ত নয় কি? (পর্ব ৩)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজের বেশিরভাগ অবৈধ কাজগুলো একই রকমভাবে বারবার হতে থাকে। যৌনতা ব্যপারটি মানুষের কাছে খুব গোপনীয় একটি কাজ। কতটা গোপনীয় তা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আমাদের দেশে ছেলে মেয়েদের সাধারণ চুম্বন দৃশ্য সচরাচর দেখা যায়না। তবে পার্ক কিংবা বিশেষ স্থানগুলোতে তা নিয়মিত। বিগত পর্ব গুলোতে নিজের জানা বাস্তব কিছু ঘটনা বলতে চেয়েছি, এর পরিনতিও বলেছি। কে কিভাবে নিচ্ছে তা আমি জানিনা। তবে এমন কিছুই তুলে ধরবার চেষ্টা করেছি যা শুধু আমাদের সমাজই কেন, পাশ্চাত্য সমাজও তা মেনে নিতে চায়না। এমন ঘটনা আজও বলার চেষ্টা করব।

এ ঘটনাটি স্বাভাবিক । মানে এমন ঘটনা অনেক জায়গাতেই ঘটে। অনেক পরিবারেই এ নিয়ে খুব বাজে পরিস্থিতির শিকার হচ্ছে। এমন ঘটনা গুলো মূলত হয়ে থাকে মেয়েদের সাধারণ কান্ড জ্ঞানহীন আবেগ ও এর মূল হোতা নোংরা মনের পুরুষ মানুষটি। স্ত্রীর সাথে বিয়ের আগে দির্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল পুরুষটির। পরিবারের সায় না থাকায় পালিয়ে যেয়ে বিয়েও হয়। দু জনের চেহারার তারতম্য ছিল বেশ। ঘরে এমন স্ত্রী থাকা স্বত্বেও কী এক নেশা ছিল তার। যৌনতা তাকে গিলে খেয়েছিল। এমন পরিস্থিতিতে সে নিজেকে নিয়ে যায় যে তার স্ত্রীর বোন অর্থাৎ শ্যালিকাদের সাথে সম্পর্কে জড়িয়ে পরে। ব্যপারটি একসময় তার স্ত্রীর নজরে আসে। প্রতিবাদ করলে শাররীক ভাবে লাঞ্চিত হতে হত তাকে। দির্ঘ এক যুগেরও বেশি সময় এমন খেলা চলতে থাকে। শ্যালিকাদের বিয়ে হয়ে যাবার পরেও না অজুহাতে তাদের দূর্বলতার সুযোগ নিতে থাকে। এক্ষেত্রে মেয়েদের দোষই বেশি হয় বলে আমার বিশ্বাস। অন্যদিকে স্ত্রীর কাছেও প্রশ্রয় পেত সে। সেটা কেন তা আমার বোধগম্য নয়। সে বারবারই তার বোনদেরকেই দোষারপ করতে থাকে। আসলে মেয়েগুলো বুঝতেই পারেনি কখন কিভাবে তারা আপন বড় বোনের স্বামীর খপ্পরে পরে গেছে। ছোট বেলা থেকেই তারা এই লোকটিকে কাছ থেকে চিনত। একাকী সময়ে তাদের অবস্থান যৌনতাকে স্বাভাবিক বানিয়ে ফেলে। আমাদের সমাজে মেয়েদের বহিরাগত পুরুষদের সাথে অবাধে মেলামেশা করার সুযোগ খুব কম হয়। শুধু এমন কিছু ক্ষেত্র বাদে। এমন ঘটনা যখন মীমাংসার বাইরে চলে যায়। লজ্জা বা মানসিক দূর্বলতার কারণে উভয় পরিবারের মুরুব্বী পক্ষ কেউউই এর বিচার না করে আগে পরে নানা কথা বলতে থাকে।

একটা সময় মেয়েগুলো নিজেদের ভুল বুঝতে পারে। নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পরে। kick দেয় লোকটিকে। পরিবারের দির্ঘদিনের অশান্তিরও অবসান হয়। এবার শুরু হয় লোকটির নিজের অশান্তির। চরম আর্থিক অভাবে পরে সে। নিজেও বেশ বিব্রত পরিস্থিতিতে পরে। স্ত্রীও অসুস্থ হয়ে পরে। যৌন কাজে বাধা হয় এমন কিছু কঠিন রোগে আক্রন্ত হয় সে। লোকটির বৈধ শাররীক সম্পর্কের পথ বন্ধ হয়ে যায়। আবার আর্থিক অভাব চরমভাবে ঘিরে ধরে তাকে। আমি নিজেই দেখেছি তার চোখে মুখে যৌন ক্ষুধা, যা মেটাবার জন্য কেউই সুযোগ দিতে রাজি ছিলনা। সে দিনগুলো বছরের পর বছর তাকে কুটে কুটে খাবে।

অর্থের অপব্যবহার করে যৌনতা খুব স্বাভাবিক ব্যপার কিন্তু কিছু কিছু সময় আমাদের আশ্চর্য লাগতে পারে কিভাবে কোন মেয়ে বা ছেলে নিজের পরিবারের সামনে এমন সাধারণ আর্থিক লোভে পরে সব বিসর্জন দেয়। এমনই এক মহিলার সুখী পরিবার আছে। ঘরে ছেলে মেয়ে আছে। সুস্থ স্বামী আছে, কিন্তু সে পরকীয়ায় লিপ্ত অন্য কোন পুরুষের সাথে। সে লোকটি টাকা খরচ করত। মহিলার সাথে থাকা অন্য মেয়েদের পেছনেও খরচ করত। বিনিময়ে শুধু সম্পর্ক। এমনকি লোকটির বিয়ে হয়ে যাবার পরে সুযোগ মত নিজের স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে নিজের কর্ম সাধন করত। অন্যদিকে মহিলা স্বামী এ ব্যাপারে নির্বিকার।

বছর কয়েক পরেই পুরুষটির অপ্রাপ্ত বয়সে হার্টে সমস্যা দেখা দেয়। সাধারণত হার্টে সমস্যা দেখা দিলে যৌন ক্ষমতা দশভাগেরও নিচে নেমে যায়। আমার দেখা বেশ কয়েক জন পুরুষের এমন অভিজ্ঞতা থেকে বলছি, হার্টের রোগের সবচেয়ে খারাপ দিক গুলোর একটি হল যৌন ক্ষমতা হাড়ানো। যৌনতার সময়ে শরীরে যে স্বাভাবিক খিচুনী আসে , এমন রোগীদের তা বুকের ব্যথা বা হার্ট পেইন বাড়িয়ে দেয়। এমন কি যৌন কাজের মূল কাজটি মেয়েদের দ্বারা সম্পন্ন হয় তাতেও কাজ হয় না। তাই অভিশপ্ত বা যাই হউক সকল পুরুষেরই খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতন হওয়া জরুরী।

এবার শেষ কথায় আসি। সেই লোকটির এওমন শাররীক অবস্থার কারণে এমন এক পরিস্থিতির মোকাবেলা করেতে হচ্ছে, যাতে তার সংসার টেকানো কষ্টকর। অন্যদিকে স্ত্রী চলন বলন সন্দেহজনক।

চলবে..................

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×