
এইতো শেষ হয়ে যাচ্ছে রাত,
তারপর কাক ডাকা ভোরে
চোখ মেলতেই মনে পরবে
তোমার দেয়া মিথ্যে সব প্রতিশ্রুতি।
এরপর কেটে যাবে সারাটা দিন
কখনো কাজের ফাকে তুমি
অথবা তোমার স্মৃতি
আমাকে নিয়ে যাবে জীবন থেকে দূরে।
ব্যস্ততার ভীর ঠেলে যখন সন্ধ্যা আসবে নেমে
তখন চা অথবা কফির সাথে
কিছু হালকা নাস্তার কথা এখন কেউ বলেনা
এই ভেবে নিরব থাকা বন্ধুদের মাঝে।
রাতে বাড়ি ফেরার পথে, অহেতুক চেষ্টা
মুখস্ত ফোন নাম্বারটা তোমার
"এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না"
মেয়েটি প্রতি রাতে একই কথা বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

