বর্ণাঢ্য আয়োজনে যশোরে কোমলমতি শিশুদের আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি দেয়া হয়েছে। তালপাতার ওপর সিগনেচার পেন দিয়ে ‘অ’ ‘আ’ লেখার মাধ্যমে কোমলমতি শিশুদের বর্ণের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় অনুষ্ঠানে।
শুক্রবার সকালে শহরের পৌরপার্কের সবুজ উদ্যানে উদীচী পরিচালিত ‘অক্ষর শিশু শিক্ষালয়’ ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উপলক্ষে পৌরপার্কটি সাজানো হয় নানা রং-বেরঙের বেলুন আর ফেস্টুন দিয়ে। গোটা পার্ক কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে শিশুদের পদভারে।
অনুষ্ঠানে আড়াই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর হাতেখড়ি দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির।
তিনি বলেন, শিশুদের হাতেখড়ি উৎসব একটি সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজন। এমন অনুষ্ঠানের মাধ্যমে ছোট ছোট শিশুরা অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে নিজেদের হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সংগঠন উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান বলেন, মুক্তমন আর সংস্কৃতিমনা মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে তাদের এ প্রয়াস।
অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যেন তারা প্রকৃত মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে পারে- সেলক্ষ্যেই গত চার বছর ধরে শিশু শিক্ষালয় এই হাতেখড়ি উৎসব করে আসছে বলে তিনি জানান।
নবাগত শিশুদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্কুলের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাতেখড়ির মধ্য দিয়ে এসব শিশুদের শিক্ষাজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আলোচিত ব্লগ
আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

ইশ্কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।