somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার ছন্দ

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকবার পড়ে কিছু টা স্পষ্ট হয়েছিল। লেখা টা আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে মনে হল। এটি কবিতার ছন্দ নিয়ে আনিসুল হক এর একটি লেখা। কিন্তু আমার মনে হয় আমি আমার সুপ্ত অনুভূতি গুলো কে গুছিয়ে লিখতে পারলে কবিতা পূর্ণতা পায়। এতো নিয়ম কানুন মেনে লিখতে হবে ভেবে সিটিয়ে গেলাম।

-কবিতার ছন্দ।
-আনিসুল হক।

পণ্ডিতদের জন্য নয়।

ছন্দ: সহজ পাঠ
ছন্দ শেখার প্রথাগত পদ্ধতিটা একটু কঠিন। খুব সহজ ভাষায় সহজ কথায় ছন্দ শেখার একটা ফন্দি হলো এই সহজ পাঠ।
কবিতায় ছন্দ থাকতে হয়। ছন্দ মানে মিল নয়। মিল ছাড়াও ছন্দ হয়।
(মিলকে অন্ত্যানুপ্রাস বলে)
যেমন: স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গানÑ এই কবিতায় ছন্দ আছে। কিন্তু মিল নাই।
বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার।
১. অক্ষরবৃত্ত
২. মাত্রাবৃত্ত
৩. স্বরবৃত্ত
ছন্দ জানতে হলে প্রথমে জানতে হবে মাত্রা, পর্ব আর চরণ।
মাত্রা: মাত্রা হলো শব্দের সবচেয়ে ছোট একক।
পর্ব: কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়।
চরণ: কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয়। চরণের শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে।

বাংলা কবিতায় মাত্রা তিন ধরনের ছন্দে তিনভাবে মাপা হয়।
অক্ষরবৃত্ত:
অক্ষরবৃত্ত ছন্দে একটা অর এক মাত্রা।
যুক্তারও এক মাত্রা।
যেমন: চন্দন, এটায় আছে অক্ষবৃত্তে তিন মাত্রা। আবির্ভাব, এটায় আছে চার মাত্রা।

অক্ষবৃত্তে সাধারণত ৪ মাত্রায় একটা পর্ব ধরা হয়। একটা পঙক্তি বা চরণে সাধারণত ৬ মাত্রা (৪+২), ১০ মাত্রা (৪+৪+২), ১৪ (৪+৪+৪+২), ১৮ (৪+৪+৪+৪+২), ২২ (৪+৪+৪+৪+৪+২), ২৬ টি মাত্রা থাকে।
এর মধ্যে বিখ্যাত হলো পয়ার। এক লাইনে ১৪টি মাত্রা বা ১৮ টি মাত্রা থাকে পয়ারে। আরও বেশি, ২২, ২৬ হলে তাকে মহাপয়ার বলে।
১৪ মাত্রার উদাহরণ:
লাখে লাখে সৈন্য মরে হাজারে হাজার।
শুমার করিয়া দেখে, চল্লিশ হাজার।
৮+৬ এই ভাবেই প্রধানত এটা ভাগ করা যায়।
প্রথম ৮ টা ৩+৩+২ করেও করা যায়। (৫+৩ হয়। বেশি ভালো হয় না।)
পয়ারের উদাহরণ:
মানুষ এমন তয় একবার পাইবার পর,
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।

পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিতা,
আহত দারুণ বটে আর্ত সব শিরা উপশিরা।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য
অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ....

(বি; দ্র:সংবাদ, এই শব্দে মাত্রা আছে তিনটা। ং কে মাত্রা ধরা হয় না। কিন্তু চরণের শেষ অর ং হলে আবার মাত্রা ধরা হয়। রং বা সং যদি চরণের শেষে থাকে, তখন এই শব্দ দুটোকে দুই মাত্রা করে ধরা হবে। মাভৈ তিন মাত্রা ধরা হতে পারে)
২

মাত্রাবৃত্ত।
চন্দনে মাত্রাবৃত্তে চার মাত্রা গোনা হয়।
প্রতিটা অর এক মাত্রা। যুক্তার দুই মাত্রা। (তবে শব্দের শুরুতে যুক্তার থাকলে এক মাত্রাই ধরা হবে। যেমন: স্থান দুই মাত্রা)

১. ৬ মাত্রায় একটা পর্ব ধরে লেখা:
যেমন:
স্বাধীনতা তুমি/ রবি ঠাকুরের/ অজর কবিতা,/ অবিনাশী গান,
স্বাধীনতা তুমি/ কাজী নজরুল/, ঝাঁকড়া চুলের/ বাবরি দোলানো/ মহান পুরুষ।
সৃষ্টিসুখের উল্লাসে/ কাঁপা। (কাঁপাটা অপূর্ণপদী পর্ব)

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই
কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না...

একটি কথার/ দ্বিধা থরথর/ চূড়ে
ভর করেছিল/ সাতটি অমরা/বতী
একটি নিমেষ/ দাঁড়াল সরণী/ জুড়ে
থামিল কালের/ চির চঞ্চল/ গতি

২

৫ মাত্রের মাত্রাবৃত্ত:

রক্ত দিতে/ চেয়েছিলাম/ বলে
মোহিনী তোর/ এমনি ছল/ যে
সোনার থালে/ চাইলে টুক/টুকে
টুকরো করা/ আমার কলজে

ভোলো না কেন/ ভুলতে পারো/ যদি
চাঁদের সাথে/ হাঁটার রাত/গুলি
নিয়াজ মাঠে/ শিশির লাগা/ ঘাস
পকেটে কার/ ঠাণ্ডা অঙ্গুলি (অং/গুলি)
ঢুকিয়ে তুমি/ বলতে অভ্যাস (অভ/ ভাস)
বকুল ডালে/ হাসত বুল/বুলি

৩

৪ মাত্রার মাত্রাবৃত্ত

আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে

(বৈশাখ টা না থাকলে এটা পয়ারই হয়ে যেত)

৪

৭ মাত্রার মাত্রাবৃত্ত: (৩+৪) মাত্রা

জেনেছি কাকে চাই/ কে এলে চোখে ফোটে/ খুশির জ্যোতিকণা

তোমার মুখ আঁকা/ একটি দস্তায়
বিকিয়ে দিতে পারি/ পিতার তরবারি
বাগান জোতজমি/ সহজে সস্তায়
পরীর টাকা পেলে/ কেউ কি পস্তায়

৩. স্বরবৃত্ত:

এটায় ইংরাজির সিলেব্লের মতো মাত্রা গোনা হয়। শব্দের যে অংশটি একবারে উচ্চারণ করা হয়, তাকে সিলেবল বলে। এক সিলেবল এক মাত্রা। সাধারণত চার-মাত্রায় এক পর্ব ধরে স্বরবৃত্ত ছন্দে লেখা হয়। সাধারণত ছড়া লেখা হয়।
চন্দন: স্বরবৃত্তে দুই মাত্রা। চন আর দন।

আব্বা বলেন/ পড়রে সোনা,/ আম্মা বলেন/ মন দে
পাঠে আমার/ মন বসে না/ কাঁঠালচাঁপার/ গন্ধে
বা
যে টেলিফোন/ আসার কথা/ সেই টেলিফোন আসে না
একান্তে যার/ হাসার কথা
হাসে না
বা
আলো আমার/ আলো ওগো
আলো ভুবন/ ভরা
আলো নয়ন/ধোয়া আমার/ আলো হƒদয়/হরা
আলোর স্রোতে/ পাল তুলেছে/ হাজার প্রজাপতি
পণ্ডিতদের জন্য নয়।

ছন্দ: সহজ পাঠ
ছন্দ শেখার প্রথাগত পদ্ধতিটা একটু কঠিন। খুব সহজ ভাষায় সহজ কথায় ছন্দ শেখার একটা ফন্দি হলো এই সহজ পাঠ।
কবিতায় ছন্দ থাকতে হয়। ছন্দ মানে মিল নয়। মিল ছাড়াও ছন্দ হয়।
(মিলকে অন্ত্যানুপ্রাস বলে)
যেমন: স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গানÑ এই কবিতায় ছন্দ আছে। কিন্তু মিল নাই।
বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার।
১. অক্ষরবৃত্ত
২. মাত্রাবৃত্ত
৩. স্বরবৃত্ত
ছন্দ জানতে হলে প্রথমে জানতে হবে মাত্রা, পর্ব আর চরণ।
মাত্রা: মাত্রা হলো শব্দের সবচেয়ে ছোট একক।
পর্ব: কয়েকটা মাত্রা নিয়ে একটা পর্ব হয়।
চরণ: কয়েকটা পর্ব মিলে একটা চরণ হয়। চরণের শেষের পর্বটা অপূর্ণ থাকতে পারে।

বাংলা কবিতায় মাত্রা তিন ধরনের ছন্দে তিনভাবে মাপা হয়।
অক্ষরবৃত্ত:
অক্ষরবৃত্ত ছন্দে একটা অর এক মাত্রা।
যুক্তারও এক মাত্রা।
যেমন: চন্দন, এটায় আছে অক্ষবৃত্তে তিন মাত্রা। আবির্ভাব, এটায় আছে চার মাত্রা।

অক্ষরবৃত্তে সাধারণত ৪ মাত্রায় একটা পর্ব ধরা হয়। একটা পঙক্তি বা চরণে সাধারণত ৬ মাত্রা (৪+২), ১০ মাত্রা (৪+৪+২), ১৪ (৪+৪+৪+২), ১৮ (৪+৪+৪+৪+২), ২২ (৪+৪+৪+৪+৪+২), ২৬ টি মাত্রা থাকে।
এর মধ্যে বিখ্যাত হলো পয়ার। এক লাইনে ১৪টি মাত্রা বা ১৮ টি মাত্রা থাকে পয়ারে। আরও বেশি, ২২, ২৬ হলে তাকে মহাপয়ার বলে।
১৪ মাত্রার উদাহরণ:
লাখে লাখে সৈন্য মরে হাজারে হাজার।
শুমার করিয়া দেখে, চল্লিশ হাজার।
৮+৬ এই ভাবেই প্রধানত এটা ভাগ করা যায়।
প্রথম ৮ টা ৩+৩+২ করেও করা যায়। (৫+৩ হয়। বেশি ভালো হয় না।)
পয়ারের উদাহরণ:
মানুষ এমন তয় একবার পাইবার পর,
নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর।

পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিতা,
আহত দারুণ বটে আর্ত সব শিরা উপশিরা।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য
অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ....

(বি; দ্র:সংবাদ, এই শব্দে মাত্রা আছে তিনটা। ং কে মাত্রা ধরা হয় না। কিন্তু চরণের শেষ অর ং হলে আবার মাত্রা ধরা হয়। রং বা সং যদি চরণের শেষে থাকে, তখন এই শব্দ দুটোকে দুই মাত্রা করে ধরা হবে। মাভৈ তিন মাত্রা ধরা হতে পারে)
২

মাত্রাবৃত্ত।
চন্দনে মাত্রাবৃত্তে চার মাত্রা গোনা হয়।
প্রতিটা অর এক মাত্রা। যুক্তার দুই মাত্রা। (তবে শব্দের শুরুতে যুক্তার থাকলে এক মাত্রাই ধরা হবে। যেমন: স্থান দুই মাত্রা)

১. ৬ মাত্রায় একটা পর্ব ধরে লেখা:
যেমন:
স্বাধীনতা তুমি/ রবি ঠাকুরের/ অজর কবিতা,/ অবিনাশী গান,
স্বাধীনতা তুমি/ কাজী নজরুল/, ঝাঁকড়া চুলের/ বাবরি দোলানো/ মহান পুরুষ।
সৃষ্টিসুখের উল্লাসে/ কাঁপা। (কাঁপাটা অপূর্ণপদী পর্ব)

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই
কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না...

একটি কথার/ দ্বিধা থরথর/ চূড়ে
ভর করেছিল/ সাতটি অমরা/বতী
একটি নিমেষ/ দাঁড়াল সরণী/ জুড়ে
থামিল কালের/ চির চঞ্চল/ গতি

২

৫ মাত্রের মাত্রাবৃত্ত:

রক্ত দিতে/ চেয়েছিলাম/ বলে
মোহিনী তোর/ এমনি ছল/ যে
সোনার থালে/ চাইলে টুক/টুকে
টুকরো করা/ আমার কলজে

ভোলো না কেন/ ভুলতে পারো/ যদি
চাঁদের সাথে/ হাঁটার রাত/গুলি
নিয়াজ মাঠে/ শিশির লাগা/ ঘাস
পকেটে কার/ ঠাণ্ডা অঙ্গুলি (অং/গুলি)
ঢুকিয়ে তুমি/ বলতে অভ্যাস (অভ/ ভাস)
বকুল ডালে/ হাসত বুল/বুলি

৩

৪ মাত্রার মাত্রাবৃত্ত

আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে

(বৈশাখ টা না থাকলে এটা পয়ারই হয়ে যেত)

৪

৭ মাত্রার মাত্রাবৃত্ত: (৩+৪) মাত্রা

জেনেছি কাকে চাই/ কে এলে চোখে ফোটে/ খুশির জ্যোতিকণা

তোমার মুখ আঁকা/ একটি দস্তায়
বিকিয়ে দিতে পারি/ পিতার তরবারি
বাগান জোতজমি/ সহজে সস্তায়
পরীর টাকা পেলে/ কেউ কি পস্তায়

৩. স্বরবৃত্ত:

এটায় ইংরাজির সিলেব্লের মতো মাত্রা গোনা হয়। শব্দের যে অংশটি একবারে উচ্চারণ করা হয়, তাকে সিলেবল বলে। এক সিলেবল এক মাত্রা। সাধারণত চার-মাত্রায় এক পর্ব ধরে স্বরবৃত্ত ছন্দে লেখা হয়। সাধারণত ছড়া লেখা হয়।
চন্দন: স্বরবৃত্তে দুই মাত্রা। চন আর দন।

আব্বা বলেন/ পড়রে সোনা,/ আম্মা বলেন/ মন দে
পাঠে আমার/ মন বসে না/ কাঁঠালচাঁপার/ গন্ধে
বা
যে টেলিফোন/ আসার কথা/ সেই টেলিফোন আসে না
একান্তে যার/ হাসার কথা
হাসে না
বা
আলো আমার/ আলো ওগো
আলো ভুবন/ ভরা
আলো নয়ন/ধোয়া আমার/ আলো হƒদয়/হরা
আলোর স্রোতে/ পাল তুলেছে/ হাজার প্রজাপতি
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ ভোর ৪:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×