somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ Spare Parts(2015)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





স্বপ্ন দেখা যখন আপনার জন্য অসম্ভব হয়ে পরে, জীবনটা খুব বেশি তেঁতো লাগে।
তখনই হয়তো বা মূলত স্বপ্নের দরজা আপনার খুব নিকটে থাকে।

সাধারণত আমরা অনেক দূর দূরান্তের বা আশেপাশের অনেক সাধারণ মানুষের মাঝে অসাধারণ কিছু দেখে বিস্মিত হই বেশ। যাদের অসাধারণ হবার নেই সুযোগ, নেই সুবিধা। চর্চা করার যাদের নেই কোন উৎকৃষ্ট পরিস্থিতি। যুগে যুগে অসাধারণ কিছু মূলত বেশিরভাগ সময়ই এসেছে এমনই নিগৃহীত সাধারণের কাছ থেকে। অতীব সাধারণ হয়েও যেখানে অসাধারনের বীজ রোপিত থাকে, এবং বেশি না! খানিকটা জল যে বীজকে উৎকৃষ্ট চারায় রুপান্তর করতে সক্ষম এমনই এক বাস্তব ঘটনা নিয়েই নির্মিত এই মুভিটি।
যেখানে জীবন যুদ্ধে পরাজিত হওয়া নিগৃহীত পরিবার থেকে উঠে আসে কিছু অসাধারণ মেধা, এবং সেরাদের সেরারাও অবাক বিস্ময়ে তাকিয়ে রয় যাদের প্রতিভা দেখে, এমনই চার কিশোরের বাস্তব কাহিনী নিয়ে নির্মিত মুভিটি আপনাকে বেশ উৎসাহ দিবে। জীবনে কিছু জটিল ব্যাপার নতুন আঙ্গিকে দেখার প্রেরণা দিবে।

স্বপ্ন দেখছেন বিশাল বড়, দোষের কি ? চেষ্টা করে নাহয় বড় স্বপ্নের খানিক স্বাদ যদি বাস্তবে পাওয়া যায়, ক্ষতি কি ?
ছোট স্বপ্ন নিয়ে এতদূর এসে, যদি বড় স্বপ্নের ছোট অংশিদার হতে পারা যায়, তবে হয়তো বা আক্ষেপ থাকবে না। ছোট স্বপ্নটি পূরণের যেখানে সুযোগ নিতান্তই অল্প, বাস্তবতায়। সেখানে নাহয় বড় স্বপ্নের জন্য দৌড়ে, খানিকটা স্বাদ নেয়া গেলো? মন্দ কি তাতে?
আর এমনই করে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যায় চার কিশোর। তাদের সঙ্গী হয় খনিকের তরে তাদের স্কুলে পড়াতে আসা এক শিক্ষক, যিনি একজন ইঞ্জিনিয়ার। বাস্তবতার কঠোরতায় যিনি ভালো ভালো অনেক চাকরি ছেড়ে এলেন নিতান্তই সাধারণ এক স্কুলে স্বল্পমেয়াদী শিক্ষকের পদে। আর এসেই ঘটনাচক্রে জড়িয়ে পরেন কিছু মেধাবী ছাত্রের সাথে, যাদের হয়তো ভালো কিছু করার মেধা আছে। কিন্তু নেই ব্যবস্থা বা পরিস্থিতি।
ঘটনার শুরু হয় এক কিশোরের স্বপ্ন ভঙ্গ দিয়ে, যার ছোটবেলা থেকেই স্বপ্ন সৈনিক হওয়ার। কিন্তু জাতীয়তা না থাকার দরুন সে স্বপ্ন ভেঙ্গে যায়। তারপরেই সে এই অবস্থাতেই খুঁজে পায় নতুন স্বপ্নের দুয়ার। যেখানে হাঁটতে গিয়ে পরিচিত হয় আরো তিন কিশোরের সাথে। এভাবেই চারজন মিলে এগিয়ে যায় ধীরে ধীরে মূল স্বপ্নের দিকে, আর তাদের এই স্বপ্নের অভিভাবক হন সেই শিক্ষক, যিনি হুট করে অতীত থেকে পালিয়ে আবারো এই চার কিশোর কে পেয়ে অতীতের আঁধারের সম্মুখীন হন। আর সেই আঁধার চিড়েই আলো নিয়ে আসেন তারা পাঁচজন একসাথে মিলে। ছোট্ট আশায় বুক বেঁধে হেঁটে চলা এই দলটি লক্ষ্য ছিল তাদের প্রতিকূল পরিস্থিতিতেও ভালো কিছু করে দেখানোর। আর এই আশাই তাদের ফলস্বরুপ ভালো কিছু দেয় বটে, তবে মূল ফলাফল করে ফেলে হতাশ। হয়তো তারা এর চেয়ে বেশি কিছু করে দেখাতে পারতো। যদি কিছু কিছু ভুল বা কিছু কিছু সুযোগ সুবিধা একটু বেশি পেতো। তারপরো তারা দমে না গিয়ে অপেক্ষা করে, এবং স্বপ্ন দেখে। হবে কি তাদের স্বপ্ন পূরণ!! অবশেষে !!

মুভিটিতে তেমন উল্লেখযোগ্য কিছু নেই। অভিনয় বা চিত্রনাট্যও এখানে বিশেষ কিছু নয়। অভিনেতা অভিনেত্রীরাও বিশাল কেউ নন। শুধুমাত্র কাহিনীটিই মুভিটিকে বিশেষ অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে, আমার কাছে। আমি বরাবরই বাস্তব ঘটনা নিয়ে নির্মিত মুভি বেশি পছন্দ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা সাধারণ থেকে অসাধারণ কিছু বেড়িয়ে আসার বাস্তবিক ব্যাপারটা উপভোগ করেন তাদের জন্য মুভিটি ভালো একটা অপশন।

মুভিটির বিস্তারিত জানতেঃ আই এম ডি বি
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×