ধানের গোছার ফাঁকে সারসের সাবধানী হাঁটা
শালুকের গহ্বরে রঙিন মাছের নীড়
অভাবনীয় গুঁড়ি বৃষ্টি, উচ্ছ্বাস ভরা বটপাতার ভীড়
গো-ময়নার কথাকাটাকাটি, রাধিকার শাড়ী বাতাস
তুচ্ছ জীবনে এসব ছাড়া জীবনটা আজীবনের ভাটা।।
মেঠো শান্তির পথ আকাশে মেঘ বিহবল
ভাঁটফুলের পাতা একাকী সোনা পোকা
তরঙ্গ দোল দখিনে বাবলা পাতার হৈ ছৈ
ঝূলভরা ভাঙা ঘরের হাতছানি খালের জলে বাঁকের কল্লোল
তুচ্ছ জীবনে এসব ছাড়া জীবনটা বোবা বোল।।
ওই দূরের ভেসে আসা এক একটা পটচিত্র
সেলাই হয়ে গেছে গহীনে
চাষার চাতাল ছায়া উঠোনে ঘায়োরির ঘাটে
হাসিতে উপছে পড়া পুকুর হাঁসের বাদন
খোলা উৎসবে এসব শৈবাল ই-চাষের ক্ষেত্র
তুচ্ছ জীবনে এসব ছাড়া জীবনটা মরে যাওয়া সজনে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



