আসুন মঞ্চে উঠি।
বাউ করি।
শেয়ার করি সাহস।
হাতে হাতে বাঁধি বন্ধন।
স্পট থেকে বলে উঠি
.............................এই রক্তপাত মিছে
................................এই হানাহানি মিছে
.....................................এই কদর্যতা মিছে
...........................................এই লিঙ্গ বর্ণ মিছে
...............................................এই এটম মিছে
বলে উঠি,
মানুষ এগিয়ে যাবে
পাতালে..বায়ুতে..অন্তরীক্ষে..........
এই আলোর নিচে সবাই সমানে সমান।
অজস্র বাদন ও বলে উঠবে
.....................................শেষ পর্যন্ত মানুষ সত্য
....................................................মানুষ সত্য
..........................................................মানুষ সত্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

