কার্ণিশের নিচে জোড়া কাকের অলসতা
হেমন্তের শিষ দিনগুলোতে ঝোড়ো বৃষ্টি
অপ্রত্যাশিত মনোজাগতিক মেটাফর্ম।
বজ্রপাতে হার্টের সফল সার্জারি
কা-কা-কা-কা গলাফুলানো ডাক
ভাসিয়ে নিয়ে যায় বস্তু আলিঙ্গন থেকে।
দেয়ালে চোঁয়া জলজ দাগ ;স্ত্রিণে ভেসে উঠে
পঞ্চমতলার এককোণে সারি সারি গাজী ট্যাঙ্ক,
মোবাইল টাওয়ার বিভ্রান্তি ছড়ায়
দূরাকাশ..দূরপাখি সৃজনে।
ঘুমচোরা বজ্রপাত ;অতশী জানালার কাঁচ -আবছায়া
বুদবুদ আয়নাতে সফল সার্জারি অবিরাম ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

