আউশ ধানের ভঙ্গিতে শহরের রোদ
কৃষকেরা কাস্তে হাতে এসো
নিয়ে যাও রেখে দাও গোলাভরে।
বৃক্ষরা উলঙ্গ হলে বলি-শীত
রোদেরা কাঁচা হলুদ হয় স্নেহের কোলজুড়ে
সরিষামাখা শরীর পুড়ালে
স্তনেরা নেমে আসে আউশের মাঠ জুড়ে।
কোন কোন সময় মাঠ একা হয়ে যায় ;রোদও
অনুভব আনুভূমিকতায়.....
পোহানো আগুন দৌড়ে চলে এ গলি ও গলি
বনেট যান্ত্রিকতায়.......
চড়ুই তৎপরতা বুঝতে দেয় না
একদা গাছপালা ছিল; বেজে ছিল পাখিদের অর্কেস্ট্রা ।
যারা দূরে সরে গিয়ে হাতছানি দেয় তাদের থেকে
আউশ ভঙ্গিতে শহরের রোদ নির্বিচার বাজনা ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



