এক শহর ঘাঁটি আলাদা
হয়ত কোন এক সন্ধ্যার মোলায়েম আলোয়
বাহুর পাশ ঘেষেঁ চলে যাব
বুকে বেঁধে নেব গভীর নিঃশ্বাস
তার চোখ আজ মৃত তার শরীর আজ মৃত তার সমস্ত কিছু আজ মৃত
তবু পড়ে রব একের কাছে এক মুখাপেক্ষী
বাঁধন তরবারীতে গেছে কাটা
কেউ সোহরাব কেউ রুস্তম
গল্পের বেদনার মত শেষ।
একদিন এই শহরের ভেতর একেবারে মিলিয়ে যাবে সব কীর্তন
চারদেয়ালের সুখগান ,সব কিছু লোপ পাবে
-- “ক্ষয়ে যাওয়া জীবনের ধর্ম গীতি”
রক্তে মাংসে ইতি ।
নিতান্ত বালাই ছাড়া সন্ধ্যার আলো যেন মুছে যায়
আলোর উজ্জ্বলতায় অনেক কিছু আজ দেখা যায় না
ব্যাগভরা সুখকীর্তি ঘরে নিয়ে ফেরে
কি কাঁদিবে? না কঠিন শোধ ?
আগামীর পথ বন্ধুর আর শোকগাঁথার; নির্মল ডাকাত দল
বেজায় বাঁধনে জড়ায় ! আহত পাখিরা নীড়ে ফিরতে ভয় পায়
তারা তাঁবু টাঙায় এ গাছ ও গাছ
শহর বৃক্ষহীন ... জানে পাখিরা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


