যেন ঘাসের ব্যাথা
হলদে বাদামী মাতরম…..পাশে একা ধরন ।
ঝরে পড়ার আগে শিশির রেখেছে ধরে
প্রেম বিস্ময় পরাগমান।
কথা নয় কথা নয়
পরস্পর আকুলতা …
জেগে আছে গোলাকার ছাদ; চন্দ্রিমা পুতঃ
পিঁড়িতে বসে থাকা বকপ্রাণী
অঙ্গুরী হেলেনে সবর্নাম প্রিয় ...শুকনো কাশবনে ছাড়া ছাড়া
অতুল প্রাসাদের ধ্বনি;
উন্মোচিত আবক্ষ মূর্তিস্মরণ ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





