তুমি কি এখনো পুরনো দিনের মত করে বাঁচো
পুরনো শব্দ পুরনো আকাঙ্খা
খড়ের ছাদে শাড়ি যত্ন করে কে শুকায়
হৃদয় মেলে কে চায়; যারা যে পথ বেছে নেয় তা পথের অধিক নয়
নিশ্চিত দুপ্রহর বাকি রইল;
পাঠের বাঁক বদল হয় আমরা বাগসঙ্গি
চশমার ভেতর দিয়ে বড় অক্ষরের মত আমাকে ও বুঝি বড় দেখায়
নিতান্ত পুঁজি হারানো মানুষ আমি
আমাকে দুচোখ তুলে কে দেখে
হাতের পাতের অধিক জড়তন্তু; আঙুলের সহায় হলে
রাইখেত রাইখেত লাগে ।
তুমি এখনো পুরনো শব্দ নিয়ে বিড়বিড় করো
পুরনো আকাঙ্খা …
শয্যায় গেলে এখনো কি সেই প্রহর ; আগুন জ্বালে না
কুয়াশার আস্তিন সরিয়ে সরিয়ে পথের ধুলো পায় লেগেছিল
কেউ কাউকে দেখিনি অথচ সঙ্গে করে গেছি অনেক দূর..
এত ঘটা করে
শাদা উলের ভেতর কেন যে সূর্য জেগে যায় বরাবর ।।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




