শ্বেতপাথর জ্বলজ্বল করছে;
আলো যেন এ পথ ধরে সোজা চলে গেছে
পরের স্টেশনে বিরাম পরাগে
পা –পা, খুটাস- খুটাস শব্দে আসে কেটলির চা
খেতে পারো– বাতাসের চাপ বুঝে
যদি যতি পড়ে যায় সজনে ডাঁটায় তাহলে ফিরে এসো এ তল্লাটে
আরেকটা আগমনীর দিনে
জলের ঘ্রাণ জোছনার ঘ্রাণ সমাবেশে
খোলা বিল খোলা আকাশ পাখিদের সাথে সাজানো গেইটের ভেতর।
উচ্চাভিলাষী আঙুরের সাথে সময় নিলাম করে এগিয়ে গেছো
কাঁধের পেছন থেকে ঝরে পড়া দানা
তাকে খোঁজ খোঁজ
পাথরের সমাজে ডালিমের দানায়।
ডাল ছড়িয়ে দেয়া ছায়া দাতা – আততায়ী
সেখানে বসে তুমি কি করবে?--
খররোদ্রে দুপুরে খেলি পোকাদের সাথে
কি আরাধ্য পোকাসমাজ;জীবনচক্রে মৌমাছিরা
উত্তম যেমনটা মনে করত যাঁতিধর -
এ পথে বহুদিন ধরে যাওয়া আসা কর
পাতা ঝরা আরেকটা মানুষের মত মনে হয়; সফল
অস্পষ্ট ছবিগুলোকে ;বহুপুরাতন অ্যালবামের সংগ্রহ—
ফটোগ্রাফি অঞ্চলভোগ থেকে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



