নদীর তীরে গেলে বলতে ইচ্ছে করে মানুষ তোরা এত নিকৃষ্ট ক্যান
নগরের ফুটপাতে হাঁটতে গেলে বলি মানুষ তোরা এত নিকৃষ্ট ক্যান
চিমনি থেকে নির্গত র্কাবন দেখলে বলি মানুষ তোরা এত নিকৃষ্ট ক্যান
সাগর
কিংবা
পাহাড়
ট্রপোমন্ডল
ভূগর্ভ দেখলে বলি মানুষ তোরা এত নিকৃষ্ট ক্যান
অপর মানুষ তার মুখভঙ্গি
অপর পায়ের তালূ
বা কেমো বলি: মানুষ তোরা এত নিকৃষ্ট ক্যান
সংক্রামক
মানুষের চেয়ে বড় ব্যাধি পৃথিবীর আর কিছু নাই
মানুষ মানুষ নয় মানুষের মত সাতশকোটি ছায়া ।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



