মধ্যবর্ষায় বৃষ্টি না হওয়ার আক্ষেপ আছে
আষাঢ়ের শেষ কোয়াটারে অবশেষে বৃষ্টি ধরেছে
অথচকিনা দেখছি
আকাশ থেকে বুলেট ঝরছে!
পাতার ওপর সাঁতার কাটছে পাখি
মনে হয়,মহিষের পাল অ্যাম্বুশ করছে
সিংহদের সাথে আজ হবে বোঝাপড়া।
বারান্দার নতুনটাবে সাদা গোলাপ এসেছে
অথচ দেখছি,সিলমারা ব্যারাকের অস্ত্র!
তাকাতে পারি না
অন্ধ হয়ে যায়
নিথর হয়ে যায়।
ভাবছি, এবার দিঘীর পাড়ে যাব
জলোদ্যানে পদ্মমায়ার সাথে খেলব জলকেলি।
অথচ সেখানে ও ঘুমন্ত টর্পেডো জেগে উঠছে
উড়ে যাচ্ছে ফাইটার প্লেন
গভীর সমুদ্রের তলদেশে – সাবমেরিন
পাতাল ফুঁড়ে যাচ্ছে বান্কার বোমা
স্লিপার সেল ধ্বংসের জন্য।
তাড়া খাওয়া ওয়াইল্ডবিস্ট যেন
অন্ধের মত দৌড়াচ্ছে
নিজেই যেন নিজের বুলেট
বিদ্ধ হয়ে মারা যাচ্ছে।
বৃহৎ সমাজ থেকে বের হয়ে আসা ছোটলোকের রাষ্ট্রে
তাকালে শুধু রাইফেল দেখি
শুধু রাইফেল
হয়ত কোন এক সাফারি পার্কের দেশ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

