অনুকাব্য বা কালের ব্যথাসংবরণ--- ৭
১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক.
সেতু//
উত্তর পাড় দক্ষিণ পাড়
জোড়া চোখ যেন এক সেতু।
সেতুর ওপারে কি?
বাড়ি
না
বাড়াবাড়ি!
সবাই পার হতে চায়
সেতু পার হয়ে কোথায় যায় মানুষ
দূর থেকে বাহুলতা দেখি!
দুই .
কাটাকাটি অতঃপর জল কাটি//
তুমি কাটো তুমি কাটো
আমি কাটি
কাটাকাটি।
ঘাস কাটি মাঠ কাটি মেঘ কাটি
কাটাকাটি।
পোকা কাটি পাখি কাটি জিভ কাটি জীবও কাটি
কাটাকাটি।
এ পথ সে-পথ কাটি
ও-পথ এ পথ কাটে
উল্টোপথ সোজা কাটে
কাটাকাটি।
বই কাটি প্রেম কাটি
আমি কাটি
তুমি কাটো
কাটাকাটি।
শব্দ কাটি
খাটা খাটি
ঘাঁটা ঘাঁটি
কাটাকাটি।।
তিন.
একান্ন বর্ণ //
দুঃখ পাবে
কষ্ট পাবে
বেদনাক্লিষ্ট যাতনা পাবে্
আমাকে পাবে তোমাকে পাবে।
আকাশ বাতাস ঘরে বাইরে
নীলসমুদ্রে
সব’কে পাবে।
এমন পাওয়ার মধ্যে আছে একান্নবর্ণ ভালবাসা
ভালবাসা
ভালবাসা।
দুঃখ পাবে
কষ্ট পাবে
অবাক করা মানুষ পাবে
সব’কে পাবে
ভালবেসে দুঃখ পাবে
দুঃখ পাবে
দুঃখ পাবে
ভালবেসো তাও পাবে ।।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন