মিথ্যা //
নদী,
মিথ্যা বলতে পারে না
জলে মানুষ কত মিথ্যা জমা রাখে!
যৌথ আহার //
নদী ফলো করে,পেছন পেছন চলে আসে
পাখি ফলো করে,পেছন পেছন চলে আসে
যৌথ আহারে মানুষের বড্ড অরুচি..।।
শব্দ //
অন্যমানুষেরা এভাবে বলে লোকটা আত্মহত্যা করেছে
এটা একটা শব্দ
শব্দেরা এভাবে আত্মঘাতি হয়ে উঠতে পারে
লোকেরা বিশ্বাসই করতে চায় না ।
বিনিময় //
ভেবেছিলাম,
আর কনডম নিয়ে কথা বলবো না
পিলের ব্যথা ও দেব না
শহরের সবচেয়ে দামী স্যুটে
ট্র্যাজেডি বিনিময় করছি…।
অক্ষমতা //
গভীরে যেতে না পারাটা অক্ষমতা
মাছের দেহ না টিপে একবার কানকুয়াটা খুলে দেখলেই তো হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




