বাজারে ট্র্যাজেডির দরদাম দেখছি!
ইতোমধ্যে যারা বিক্রি করে দিয়েছে জীবনের দাম
মানুষ নিজেই ম্যানুফেকচার,
মিটাচ্ছে সময় ও শ্রম মান!
খাম খুললেই বেরিয়ে আসে- কেডিএস,
সাভার থেকে নিমতলি, রানাপ্লাজা থেকে টাম্পাক
কি অপূর্ব আর্তনাদের চমক!
দেখেছি,
হাটে সফেদ মানুষের মিছিল,টাকার বান্ডিল
বুট-খুরের বন্ধন
গোরুর পাছা টিপে টিপে ত্যাগের মহিমা কিনে দৌড় দিয়েছে
আরাফাতের ময়দান..,
নাইন ইলেভেন…,
একই দিনে পা কেটেছে মম’র
দেখেছি,
গাবতলি বাজার থেকে বিশ্ববাজার
পাইকারীতে বিক্রি হচ্ছে—
লাল লাল ট্র্যাজেডি!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




