আধাআধি খসে যাওয়া পেন্সিল- এককোণায়
চাষার হৃদয় যেমন অচল হয়ে যায় মহাসড়কে।
কফিফুলের ঘ্রাণ নিয়ে তর্ক হচ্ছে হোক
পিঁপড়াদের আসা যাওয়ায় কার মন না টানে!
লাভের অংশে ভিলা, এ্যারিস্টোক্রেট, প্রেসিডেন্সি
ডি ম্যানর নাম হয়।
দেশ বড় হলে চাষারা ব্যাথা পায়
বছরের ধান,গোরু,ঝুঁটিমোরগ
পরের পার্বণে আসবে।নতুন শীত গা ছুঁয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




