জল চেয়ে আছে চোখের দিক,সোনারাঙা জল
বাঁকা ডাল হিজলের ছুঁয়েছে চোখ।
এই পথে দৌড়ে চলে অসংখ্য পথিক,চোখে পড়েনা কারো
কি করুণ কি বিষাদ, বিকার ভেবে-
দুপুর বিক্রি করে
পুরনো ডানোর পটে জমা রাখি কয়েনের মত।
ডাহুক জলের ওপর হেঁটে পার হচ্ছে
পথিকেরা ফিরেও তাকায় না,দুপুর চুরি করতে সহজ হয়।
আমি আমাকে চুরি করি,তুমি তোমাকে চুরি কর
সন্ধ্যা ও রাত
চাঁপায় চাপা পড়েছে কোপে ক্ষতবিক্ষত
দিঘীর একটাই পদ্ম
ধুলোর সাথে বাতাসের অবসর নাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




