অস্বীকার করো তোমার নামে।ভোরে চলে-
রসুল।গোরু,কাঁচি,মই- না।
রিপার,টিলার,ব্রীজাত-উৎপাদনের যোগান।
ব্যাকটেরিয়া ও যোগান দেয়!
পাল্টে গ্যাছে দশকের নেশা
প্রযুক্তি ম্যাপ স্কুলকে বিদায় করে দিয়েছে।রসুল জেনেছে,
কৃষকের পোলা অবলীলায় কৃষক হতে পারে
রাঞ্চো প্যাসিয়ানার বদলে রাজা ভিক্টোরিয়ার খামার
অজি,ডাচ,স্কটিশ খামার
চেনে বেলিজিয়ান ব্লু…..গৃহপালিত ধারণা থেকে
চলে যায় মহাশূন্যে থ্রিডি মাশরুম নামক ছোট ছোট খাবারের দিকে,
গোধুলীর সাথে ব্রাইডাল মিলিয়ে উদযাপন করে শরত সন্ধ্যা
তুমি কি করে তাকে অস্বীকার করো
পাল্টানো রসুল স্ট্যাবিলশড
রোজের খামার তার বিশেষ নজরে আছে,
সপ্তমী রাতে
তুমি তার কাছ থেকে বরং গোলাপ কিনো।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




