(দার্শনিক)
প্রেম মানে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা।
শহরে কোন গোলাপ খেত নেই!
ঠাঁই দাঁড়িয়ে থাকা প্রেমিকারা আশ্বাস পায়
তরতাজা বেড়ে উঠা শিরীষ বৃক্ষেও গোলাপ ধরে!
ঝিঙে,কুমড়ো ফুল –কৃষক প্রেম
কৃষানীর বৃহৎস্তন গুইমারা বিলে অজস্র শস্য
তার দিকে চেয়ে রঙ বদলায়- পশ্চিম।
এখন হোসনি দালানে প্রেমশোকাচ্ছন্ন
হায় হাসান হায় হোসেন।
প্রেম রক্তাভ,অনূজীবীয়-হোমোসেপিয়েন্স
দুচোখ মেললে শুধু লালচোখ গোলাপ দেখি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



