[কোন কারণ ছাড়াই পুলিশের কাছ থেকে যারা যারা ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট হয়েছেন তাদের সবার উচিত এগুলো লেখা…।এই আপনার লেখার ভেতর দিয়েও পরিবর্তন আসতে পারে।পুলিশবাহিনীকে দায়িত্বশীল বাহিনী হিসাবে দেখতে চাই।শুধু তাই কেন পুলিশ ছাড়াও নানা সরকারী বেসরকারী যাই হোক কোনরকম কারণ ছাড়াই হেনস্তা হওয়াটাকে লিখুন। আপনার জীবনে যা যা অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনরকম কারণ ছাড়াই সেসেব লিখুন।মন খুলে লিখুন ..নিজেদের অভিজ্ঞতাকে নির্মোহ ভাবে লিখুন,প্রকাশ করুন।মনে হয় তাতে সবাই সচেতন হওয়ার পথে এগিয়ে যাব।কাউকে বিনা কারণে তাচ্ছিল্য করার জন্য বা ক্রেডিট নেয়ার জন্য লিখবেন না।সত্যিকারের ঘটনাগুলো লিখুন।একটা সুন্দর বাংলাদেশ,একটাসুন্দর সমাজ নির্মাণে সবার অংশগ্রহণ জরুরী।এটা সহযোগীতা,সাহস,নিজের প্রতি আত্মবিশ্বাসের অনুঘটক হিসাবে কাজ করবে।সবার মঙ্গল হোক।]
#পুলিশহ্যারেসমেন্ট
২০১০সাল দুপুর ১২.০০টা-১২.২৫ নাগাদ।মাত্র বিশ-পঁচিশের সময় নিয়ে অফিস থেকে বেরহলাম।চট্টেশ্বরীর চারুকলা কলেজ রোডের সামনে।দশকদম এগুলেই ওয়ারসিমেট্রি।প্রথম অপেক্ষা করছিল আমার জন্য।আমি পৌঁছার দু-কি তিনমিনিট পর একেবারে রাস্তার একসাইডে।যেখানে আগে টিনদিয়ে লেখা থাকত সবসময়(এখানে প্রবেশ নিষেধ)ঠিক সেই জায়গায়।মোবাইলে রিং বেজে উঠেছে রিসিভ করলাম অফিস থেকে কলিগ কল দিয়ে বলল একজন ক্লায়েন্ট আসছে আপনার সাথে দেখা করতে।জাস্ট ফোনটা রাখার সাথে সাথে ট্যাক্সি একটা পাশে দাঁড়াল।সবাই পুলিশ।একজন কনস্টেবল এসে বলল,আপনারা এখানে কি করছেন? এটাতো নিষিদ্ধ এলাকা।আমি হতবাক হয়ে গেলাম।আমি তর্ক জুড়ে দিলাম।আরেকজন এসে বলল থানায় চলুন।কোন থানা?...-বলল,পাঁচলাইশ।ওই থানায় আমার পরিচিত আছেন (অরুণদা) উনাকে জিজ্ঞেস করেন আমি কে?আমাদের মানিব্যাগ থাকে কিন্তু তেমন একটা টাকা থাকেনা।ও আমাকে উল্টো আমাকে ধমক দিয়ে বলল,ধুর পকেটে ১০-২০ ভাংতি থাকলে দিয়ে দেন,চলে যাবে।আমার পকেটে ছিল ১০০টাকার নোট আর কোন টাকা ছিল না।মানিব্যাগটা বের করতেই পুলিশ বলল,তাড়াতাড়ি দেন…।বললাম ৫০ রাখেন ৫০ ফেরত দেন।আমার বাড়ি ফেরার টাকা নাই।কনস্টেবল বলল,আমি কোত্থেক ভাংতি দেব?এই বলে টাকাটা নিয়ে ট্যাক্সিতে উঠে চলে গেল।পরে অনেকের কাছে শুনতাম ওই রাস্তা দিয়ে কোন তরুণ-তরুণী হাঁটতে পারত না,সুযোগ পেলেই পুলিশ এরকম হ্যারেসমেন্টে করত।একজন মানুষও নাগরিক হিসাবে খুবই অপমানিত বোধ করেছিলাম। এইরকম একটা ঘটনা মানুষের মনের ভেতর ঘৃণার বীজ বপন করে দিতে পারে সেটা না হওয়ার জন্যই লিখুন।যা বড় বিপত্তি ডেকে আনতে পারে।পুলিশের এইরকম হ্যারেসমেনট আপনাদের জীবনে ঘটে থাকলে নির্মোহ ভাবে প্রকাশ করুন।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




