somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রেতাসাধারণ যে এতদিন সুপারশপ হতে অতিরিক্ত ৪% ভ্যাট দিয়েই সকল পণ্য কিনতেন, আজ হতে তার অবসান হল

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে “তাওহীদুর রহমান ডিয়ার বনাম স্বপ্ন সুপারশপ” মামলার রায় ঘোষিত হল। আমি জিতলাম। সহকারি পরিচালক মিজ. রজবী নাহার রজনী এবং উনার বস উপ-পরিচালক জনাব গোলাম আজম কর্তৃক নিষ্পত্তি হয়, এবং তাদের রায়ে স্পষ্ট করে বলা হয়ঃ “মোড়ক-আবৃত পণ্য যেমন ডেটল, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদিতে “MRP (Including VAT)” লেখাই থাকে, তাই সুপারশপ হোক বা মুদি দোকান সর্বোচ্চ খুচরা মূল্য-র উপরে কোন ভ্যাট বসানোর অধিকার রাখেন না। এমনকি যেসব খোলা পণ্যর সর্বোচ্চ মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে, তার উপরেও ভ্যাট কেউ আরোপ করতে পারবেন না। দিতে হলে নিজের পকেট থেকে দিতে হবে। .... .... .... শুধুমাত্র নিজস্ব উৎপাদিত, এবং সরকার যেসব খোলা পণ্যর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেনি, তার উপর ভ্যাট বসাতে পারবেন – তাও মুদি দোকান না শুধু সুপারশপে।

তারা বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদের সাথে কথা বলেছিলেন, তিনি স্বয়ং এটা নিশ্চিত করেছেন। তাই ক্রেতাসাধারণ যে এতদিন অতিরিক্ত ৪% ভ্যাট দিয়েই সকল পণ্য কিনতেন, আজ হতে তার অবসান হল।

তাদের জরিমানা হল পাঁচ হাজার (৫,০০০) টাকা, এবং তার ২৫% অর্থাৎ এক হাজার দুই শত পঞ্চাশ (১,২৫০) টাকা আমি ক্ষতিপূরণ বাবদ নগদ পেলাম। বাকি ৭৫% সরকারি কোষাগারে জমা হবে।

তাই এরপর কেউ অতিরিক্ত অর্থ রাখলে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন, এবং প্রয়োজনে উপ-পরিচালক জনাব গোলাম আজম এবং সহকারি পরিচালক মিজ. রজবী নাহার রজনী কর্তৃক নিষ্পত্তিকৃত “তাওহীদুর রহমান ডিয়ার বনাম স্বপ্ন সুপারশপ” মামলার রায়-কে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবেন

তবে একটা বিষয় বাকি রয়ে গেলোঃ পরীক্ষামূলক-ভাবে ২৫ জুলাই ২০১৬ বিকালে আর. এফ. এল. এর নিজস্ব সুপারশপ ‘ডেইলি শপিং’ হতে ৫০ মি.লি. এর ৩২ টাকা মূল্যের একটি ডেটল কেনা হয়, যার মূল্য ৩২ টাকাই রাখা হয়। শুধু তাই না, তাদের মানি রিসিপ্টে মুদ্রিত ছিল “Prices are inclusive of 4% VAT” আবার কিছু সুপারশপঃ স্বপ্ন, এগোরা, ক্যারি ফ্যামিলি, মিনা বাজার ঠিক-ই ক্রেতার থেকে ভ্যাট রাখছে। স্বপ্ন (১০০ মি.লি. এর ডেটল ৪২ টাকা + তথাকথিত ১.৬৮ টাকা ভ্যাট) হতে আটষট্টি পয়সা বাদ দিয়ে ৪৩ টাকা রাখছে কিন্তু স্বপ্ন বাদে অন্য সুপারশপে (এগোরা, ক্যারি ফ্যামিলি, মিনা বাজার) ৪২ টাকার ডেটলে ৪% ভ্যাট নিয়ে হল ৪৩.৬৮ টাকা, কিন্তু রাখে হয় ৪৪ টাকা, বাকি ৩২ পয়সা কোথায় গেলো? বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয়।

প্রতিদিন ২,০০০ ক্রেতার নিকট হতে পঞ্চাশ পয়সা অতিরিক্ত রাখলে চুরি হয় ১,০০০ টাকা, মাসে তিরিশ হাজার, বছরে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা। যদি তাদের ২০টা আউটলেট থাকে তবে তিহাত্তর লক্ষ (৭৩,০০,০০০) টাকা। এই চুরি করা অর্থ উদ্ধারের জন্য এখন কি করা যায়?

দুদকে যাবো?


[+] ​

​যারা পূর্বের ব্লগ পড়েননি, তাদের জন্য ... ​​

​প্রথম পর্বঃ ​স্বপ্ন চেইনশপে অতিরিক্ত মূল্য আদায়, বৃহস্পতিবার ১০টায় টিসিবি ভবনে শুনানি
​https://www.somewhereinblog.net/blog/tawhidurrahmandear/30145141
​https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209355475101327


দ্বিতীয়​ পর্বঃ​ চেইনশপে বা সুপারস্টোরে বহুদিন ধরেই "ভুল" বা "অন্যায়" চলছে, সমাধান করতে আপনার সহযোগিতা চাই
http://www.somewhereinblog.net/blog/tawhidurrahmandear/30145387
https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209365749438179


তৃতীয়​ পর্বঃ​ স্বপ্ন সুপারশপের বিরুদ্ধে দ্বিতীয়দিনের শুনানিতে যুক্তি উপস্থাপন
http://www.somewhereinblog.net/blog/tawhidurrahmandear/30148764
https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209509369868600


আজকের লেখা ফেসবুকেঃ
https://www.facebook.com/tawhidurrahmandear/posts/10209766568978417
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×