somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মিরপুরে তিনটি পাঠাগারঃ আলোঘর লাইব্রেরী, সৃষ্টি পাঠোদ্যান, আত্মবিকাশ পাঠচক্র

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইভক্ত বন্ধুরা,
ঢাকার মিরপুরে কারা কারা আছেন?
আমি আপনাদের তিনটা লাইব্রেরির সন্ধান দিচ্ছি!
লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন, বাসায় নিয়ে পড়তে পারবেন।
সাথে বোনাস হিসাবে ভ্রাম্যমাণ লাইব্রেরির মিরপুরের রুটিন ...


১. আলোঘর লাইব্রেরী

মিরপুরের সবচে সমৃদ্ধ লাইব্রেরি “আলোঘর লাইব্রেরী”। প্রায় ৭,০০০ বই আছে আলোঘর লাইব্রেরীতে। দেশি-বিদেশি বইয়ের মাধ্যমে আলোঘর তার সংগ্রহশালা সমৃদ্ধ করছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, ধর্মীয় বই, গবেষণাধর্মী বই, অনুবাদ গ্রন্থ ইত্যাদি। এছাড়া বিভিন্ন পাঠ্যবইও পাওয়া যায়। সকল জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। এছাড়া ৫টি জাতীয় দৈনিক পত্রিকার গত কয়েক বছরের সকল সংখ্যা সংরক্ষিত আছে। বিভিন্ন ম্যাগাজিনের ভাল সংগ্রহ আছে আলোঘর লাইব্রেরিতে।

যে কেউ আলোঘর লাইব্রেরীর সদস্য হতে পারবে। বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হয় না বা বই প্রতি কোন ভাড়া নেই। কোন মাসিক বা বাৎসরিক চাঁদা নেই। শুধু সদস্য হওয়ার সময় এককালীন ২৫ টাকা দিতে হয়, সারা জীবনের জন্য, এবং বই হারিয়ে ফেললে পাঠককে নতুন বই বা তার মূল্য পরিশোধ করতে হয়।

একসাথে প্রায় ৬০ জন পাঠক আলোঘর লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। আলোঘর ছুটির দিনসহ সপ্তাহের সাতদিনই খোলা থাকে। সকাল ৯:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার দুপুর ১২:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত জুম্মার নামাজের জন্য বন্ধ থাকে।

লাইব্রেরিটি একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান “দিশা” কতৃক প্রতিষ্ঠিত। মিরপুর দুয়ারীপাড়া বাসস্টপ থেকে ঢালের দিকে যেতে হাতের ডানে মেইন রোডের পাশে আলোঘর লাইব্রেরী, ওয়াসা স্টাফ কোয়ার্টারের উলটোদিকে।

সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/107116698639328608482



[.......]



২. সৃষ্টি পাঠোদ্যান

মিরপুরের অনেক পুরনো একটি লাইব্রেরি “সৃষ্টি পাঠোদ্যান”। প্রায় ৩,০০০ বই আছে এই লাইব্রেরীতে। উল্লেখযোগ্য জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। বিভিন্ন এক্সক্লুসিভ ম্যাগাজিনের উল্লেখযোগ্য সংগ্রহ আছে।

যে কেউ লাইব্রেরীর সদস্য হতে পারবে। একসাথে মোট ২০ জন পাঠক লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। বই প্রতি কোন ভাড়া নেই, তবে বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হবে। অল্প কিছু মাসিক চাঁদা আছে। সেটাও অনেকে দিতে চান না। ফলে ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই লাইব্রেরির অস্তিত্ব হুমকির সম্মুখীন। প্রতিষ্ঠাতা হলেন আশরাফুল আলম সিদ্দিক। বাজেটসল্পতার জন্য এই লাইব্রেরি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে বলা মুশকিল, সবচে ভাল হয় প্রথম দিন যাওয়ার পূর্বে +8801711310483 নম্বরে ফোন দিয়ে জেনে নিলে। রূপনগর আবাসিক এলাকার ১৯ নম্বর সড়কে তা অবস্থিত।

সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/113577651182029505221



[.......]



৩. আত্মবিকাশ পাঠচক্র

মিরপুর ১২ নম্বর সি ব্লকে মসজিদের ঠিক কোনাকুনি প্লটে অল্প একটু জায়গা নিয়ে স্বল্প পরিসরে গড়ে উঠেছে এই লাইব্রেরি।সম্ভবত এলাকার অবসরপ্রাপ্ত মুরুব্বিদের উদ্যোগে তা এক দশকেরও পূর্বে প্রতিষ্ঠিত।

যে কেউ লাইব্রেরীর সদস্য হতে পারবে। একসাথে মোট ১০ জন পাঠক লাইব্রেরীতে বসে বই পড়তে পারেন। বই প্রতি কোন ভাড়া নেই, তবে বাসায় বই নিয়ে পড়ার জন্য কোন সিকিউরিটি মানি রাখতে হবে। অল্প কিছু মাসিক চাঁদা আছে, শিক্ষার্থীদের জন্য অর্ধেক।

সহজে পৌঁছানর জন্য লাইব্রেরিটি গুগল ম্যাপে দেখুনঃ
https://plus.google.com/111075837554554696478



[.......][.......][.......]



আমি নিজে একসময় এই তিনটি লাইব্রেরির ক্ষুধার্ত পাঠক ছিলাম, পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির। অবশ্য উল্লেখিত কোন লাইব্রেরিতে ব্যস্ততার জন্য ২০১৫ হতে, এবং কিছু লাইব্রেরিতে আরও আগে হতে আর যাওয়া হয়নি। এখানে মিরপুর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির যেই বাসটি নিয়মিত আসে, তার রুটিন দিয়ে দিচ্ছি।


শনিবার:
@ বিসিআইসি কলোনী, চিড়িয়াখানা রোড, মিরপুর-১ : বিকাল ৩টা হতে ৪টা,
@ আনসার ক্যাম্প (বাস স্ট্যান্ডের পাশে) মিরপুর-১ : বিকাল ৪টা হতে ৫টা,
@ কল্যাণনপুর হাউজিং এস্টেট : বিকাল ৫টা হতে ৬টা,
@ ডি টাইপ কলোনী, পাইকপাড়া, মিরপুর : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত,
@ বি.এ.ডি.সি কলোনী, মিরপুর : সন্ধ্যা ৭:৩০ হতে ৮ টা পর্যন্ত

রবিবারঃ
@ ঈদগাহ মাঠ,মিরপুর – ১ : বিকাল ৩টা হতে ৪টা,
@ শেরে বাংলা জাতীয় ষ্টেডিয়াম, মিরপুর-২ : বিকাল ৪টা হতে ৫টা,
@ ইনডোর স্টেডিয়াম, মিরপুর-৬ : বিকাল ৫টা হতে ৬টা,
@ আরামবাগ, মিরপুর : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭টা,
@ শিয়ালবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ : সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা,
@ ঢাকা কমার্স কলেজ, মিরপুর-১ : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত

সোমবারঃ
@ পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী : বিকাল ৩টা হতে ৪টা,
@ ইস্টার্ন হাউজিং, (পল্লবী ২য় পর্ব), মেইন রোড : বিকাল ৪টা হতে ৫টা,
@ ইস্টার্ন হাউজিং কমপ্লেক্স : বিকাল ৫টা হতে ৬টা,
@ ঈদগাহ মাঠ, ডি ব্লক, মিরপুর-১২ : বিকাল ৬টা হতে সন্ধ্যা ৭টা,
@ ঈদগাহ মাঠ, (লাল মাঠ), সি ব্লক, মিরপুর-১২ : সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা,
@ সাংবাদিক আবাসিক এলাকা, কালসী রোড, মিরপুর : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত

বুধবারঃ
@ মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিপরীত দিকে : বিকাল ৩টা হতে ৪টা,
@ শেরে বাংলা নগর কলোনী : বিকাল ৫টা হতে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত,
@ আগারগাঁও তালতলা কলোনী : সন্ধ্যা ৬.৩০ হতে রাত ৮টা,
@ আগারগাঁও নিউ কলোনী : রাত ৮টা হতে ৯টা পর্যন্ত

বৃহস্পতিবারঃ
@ মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল, সাউথ গেট : বিকাল ৩টা হতে ৪টা,
@ মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শ্যামলী : বিকাল ৪টা হতে ৫টা,
@ তাজমহল রোড, মোহাম্মদপুর : বিকাল ৫টা হতে ৬.৩০ পর্যন্ত

শুক্রবারঃ
@ হাউজিং ষ্টাফ কোয়ার্টার, মিরপুর-১৪ : সকাল ৯টা হতে ১০টা,
@ হারমান মেইনার স্কুল, মিরপুর-১৩ : সকাল ১০টা হতে ১১টা,
@ গোল্ডেন এনজেল স্কুল, ব্লক সি, মিরপুর-১০ : সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত



ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×