somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটি কোটি মানুষের জীবন বাচাতে যে অ্যাপস-টি আমাদের প্রয়োজন (পর্ব - ১)

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এবং আমি নিজে সরাসরি রক্ত দিয়েছি ১৯ বার। তবে আর সম্ভব না, কারন একটা পর্যায়ে এলার্জি সমস্যায় আক্রান্ত হই - এটা রক্তবাহিত অসুখ। এখানেই শেষ না, আমার বাসায় একসময় হাতে লেখা একটা ডাটাবেজ ছিল, যাতে পরিচিত সবার রক্তের গ্রুপ লেখা ছিল। আমি এর ইনফরমেশন ওকে দিতাম, ওরটা তাকে। এভাবে সম্ভবত আরো কয়েকশো মানুষের জীবন রক্ষায় পরোক্ষ ভূমিকা রেখেছি। অবশ্য এখন সময়ের পরিক্রমায় এই ডাটাবেজের অস্তিত্ব আর নাই।

কিন্তু এইভাবে রক্ত নিয়ে ঘরের খেয়ে বনের মহিষ আর কত তাড়ান যায়? আমার মাথায় এক অভিনব আইডিয়া আসলো। আমি এতদিন যে কাজটি করেছি, একটা অ্যাপস যা একাই এখন থেকে সে কাজ করবে। আমি পুরো বিষয়টা লিখে ইংরেজি ও বাংলা দুই ভাষায় প্রথমে ফেসবুকে নোট প্রকাশ করি এই লিঙ্কেঃ https://www.facebook.com/notes/1313374078686631 তারপর অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে, যেমন সামুতে এই লিঙ্কেঃ http://www.somewhereinblog.net/blog/tawhidurrahmandear/30161190। যারা এখনো পড়েননি, কষ্ট করে লিঙ্ক হতে পড়ুন ...

[+]

কেমন লাগলো আপনার ধারনাটি পড়ে? আসুন এবার জানি, এটা নিয়ে আমি কিভাবে অগ্রসর হলাম। আমি আমার এই প্রস্তাব সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেড অফিস ও বাংলাদেশ অফিসে ইমেইলে ও জাতিসংঘে কন্টাক্ট ফর্মের মাধ্যমে যোগাযোগ করলাম। ইন্টারন্যাশনাল রেডক্রস, আমেরিকান রেডক্রস, কানাডিয়ান রেডক্রস, ব্রিটিশ রেডক্রস, অস্ত্রেলিয়ান রেডক্রস সব জায়গায় ফেসবুক ম্যাসেজ অপশনের মাধ্যমে যোগাযোগ করলাম। অস্ত্রেলিয়ান রেডক্রস জানালো, তারা যথাযথ নীতি নির্ধারকের কাছে সেটা পাঠিয়েছে। ব্রিটিশ রেডক্রস বলল, তাদের পক্ষে সম্ভব না। কানাডিয়ান রেডক্রস ফেসবুকে দেখছে, 'সিন' হয়েছে, জবাব দিল না। আর অন্যরা জবাবই দিল না।



আমি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করলাম, যেন বাংলাদেশ যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'সদস্য রাষ্ট্র', তাই যেন মিটিঙে বিষয়টা উত্থাপন করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাননীয় মন্ত্রীর যোগাযোগের ইমেইল দেয়া আছে, মেইল ডেলিভারি ফেইলিউর যেহেতু হয়নি, তাহলে পেয়েছে - কিন্তু উত্তর নাই।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের http://mofa.gov.bd/contact পৃষ্ঠায় সরাসরি মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীকে চিঠি দেয়ার জন্য কন্টাক্ট ফর্ম আছে, দিলাম - উত্তর নাই। এমনকি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ https://www.facebook.com/mdshahriar.alam.5 এ যেয়ে ম্যাসেজ দিলাম, উত্তর নাই, 'সিন'- ই হয় নাই, ব্যস্ত মানুষ!



আমি মহাবিরক্ত হয়ে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের অফিসিয়াল ওয়েবসাইট হতে কন্টাক্ট ফর্ম পূরণ করে চিঠি দিলাম বা ইমেইল করলাম বা যাদের ফেসবুক পেজ আছে, তাদের ম্যাসেজ দিলাম। সবার যোগাযোগের তথ্য অবশ্য পাওয়া গেল না। আবার যেসব রাষ্ট্রে রাজতন্ত্র, একদলীয় শাসন, সামরিক শাসন - সেসব রাষ্ট্রের সাথে যোগাযোগ আমি নিজে থেকেই করিনি। এভাবে প্রায় নব্বইটা রাষ্ট্রে চিঠি পাঠান গেলো। বেশিরভাগই উত্তর দিল না। কেপভার্ড, কোস্টারিকা, সাউথ কোরিয়া, গ্রেনাডা, সিঙ্গাপুরের সরকার ফেসবুক ম্যাসেজ দেখছে, 'সিন' হয়েছে, উত্তর নাই। একমাত্র স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী উত্তর দিয়ে জানাল যে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি যেন আমার রাষ্ট্রের সরকারের মাধ্যমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগাযোগ করে আমাদের সরকারকে দিয়ে প্রস্তাব উত্থাপন করাই। নেদারল্যান্ড সরকার বিষয়টা উপযুক্ত নীতি নির্ধারকদের কাছে পাঠিয়ে আর কোন খবর নাই।



এই হল সর্বশেষ আপডেট, আপনাদের মধ্যে এমন কেউ আছে, যিনি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত? বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসে কর্মরত? এই অ্যাপস তৈরি হলে তা বছরের পর বছর কোটি কোটি মানুষের জীবন রক্ষা করবে। অনুগ্রহ করে আমলাতান্ত্রিক জটিলতা ও "অফিসের নির্ধারিত দায়িত্ব বাদে আর কিছু করতে রাজি না" এই মানসিকতা ত্যাগ করে একটু এগিয়ে আসুন প্লিজ। আপনি নিজে বা আপনার পরিবারের কেউ যে কোন মারাত্মক রক্ত সঙ্কটে কোনদিন পরবে না তার কোন নিশ্চয়তা আছে কি?



সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×