somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকা রক্ষা, না মহামারী বিস্তার ঠেকানো। কোনটা বেশি জরুরি?

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে দীর্ঘদিন ধরে টিনেজ ছেলেদের লম্বা চুল পুলিশ, ম্যজিস্ট্রেট, ইউনিয়ন চেয়ারম্যান ধরে কেটে দিচ্ছেন। যা আইনের স্পষ্ট লঙ্ঘন, কারন বাংলাদেশের কোন আইনে লম্বা চুলের বিরুদ্ধে বলা হয় নি। চুলের স্টাইল কি হবে তাও বলা নেই। শাস্তিও নেই।

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

বাংলাদেশের দীর্ঘদিন কাপলরা পার্কে বসে আড্ডা দিতে গেলে প্রশাসনের কর্মকর্তারা নাজেহাল করে, কানে ধরে উঠবস করায়। বাংলাদেশের কোন আইনে পার্কে আড্ডা নিষেধ?

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন হোটেলে তথাকথিত অভিযান চালিয়ে বিয়ে বহির্ভুত যৌন সম্পর্কের অভিযোগে অনেককে গ্রেফতার করা হয়। বাংলাদেশের আইনে যাদের বয়স ১৮-র বেশি তারা ইচ্ছা করলেই শারীরিকভাবে মিলিত হতে পারে। বিবাহিত কেউ বিয়ে বহির্ভুত যৌন সম্পর্কে লিপ্ত হলে তা আমার দৃষ্টিতে অবশ্যই অন্যায়। তবে সেটা নৈতিক অন্যায়। রাষ্ট্রের আইনে প্রতিবন্ধকতা থাকা উচিত না। এতে আইনের অপব্যবহার হয় বেশি। কক্সবাজারে ঘুরতে গেলে কাবিননামা রাখা লাগে। কি অদ্ভুদ!

আপনি কি তখন প্রতিবাদ করেছিলেন?

যদি সেই সময়গুলোতে প্রতিবাদ না করে থাকেন, তবে এখন প্রতিবাদের অধিকার আপনার নাই।

উপরের ৩ টা ঘটনা স্বাভাবিক সময়ে হয়েছে। আর এখন একটা অস্বাভাবিক মূহুর্ত চলছে। কারো লম্বা চুলে কারো ক্ষতি হয় না, কেউ পার্কে আড্ডা দিলে অন্য কারো ক্ষতি হয় না। কেউ রুমের ভিতর সেক্স করলে অন্যর শরীর জ্বলে কেন? কিন্তু কেউ বাইরে ঘুরে ভাইরাস ছড়ালে মানুষের মৃত্যু হতে পারে। আজকে হতে একশ বছর আগে স্প্যানিশ ফ্লুতে ১ কোটি ৭০ লাখ হতে ১০ কোটি মানুষ মারা যায়। আর ২০২০ সালে এটা এখন যুদ্ধকালীন পরিস্থিতি। এই মুহুর্তে বৃহত্তর স্বার্থে অনেক কিছুই গ্রহণযোগ্য। এখন মানবাধিকারের তুলনায় মহামারী নিয়ন্ত্রণ জরুরী। প্রতিদিন হাজারবার বলা হচ্ছে, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধ করুন। বাইরে বের হলেও মুখে মাস্ক পরুন।

আর আইনগত দিক? তবে পুলিশ আর আর্মির লাঠিচার্জ কিংবা বৃদ্ধের কানে ধরান বেআইনি ছিল। আমি সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা উচিত মনে করি। আমি নৈতিকভাবে মানুষজনকে বাসার ভিতরে রাখার জন্য পুলিশ আর আর্মির লাঠিচার্জ সমর্থন করছি। বা অন্য কোন বিশেষ পদক্ষেপ। তবে সেটা লিগ্যালি ভ্যালিড করতে হলে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা একমাত্র রাস্তা।

বাসায় বাসায় খাবার পৌঁছান অতি জরুরি। আর সেটার জন্য সমন্বিত পরিকল্পনা অত্যাবশ্যক। যা হচ্ছে সব এলোমেলো। কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা সমন্বয় আছে বলে মনে হয় না। যার মাথায় যেটা আসতেছে, সে সেটা করতেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×