somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্বের শুরু থেকে যবনিকা

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের বন্ধুহীন নিঃসঙ্গ সকালগুলো থেকে বন্ধুত্বের ভালোবাসার উষ্ণতায় জড়িয়ে রাখা আজকের সকালটি অনেক ভালো কিছু সুখানুভূতির সৃষ্টি করছে। প্রতিদিনের সকালগুলোকে বাস্তবতা আর যুক্তির শক্ত শিকল দিয়ে বেঁধে পার করা আর আজকের সকালটায় বন্ধুত্বের এ্যালকোহলে মাতাল হয়ে বাস্তবতার জটিলতাকে তুচ্ছ জ্ঞানে উপহাস করতে ভালই লাগছে। গাড়ির হর্ণ, কাকের নিরস উচ্চাঙ্গ সংগীত চর্চা, রিয়েল এস্টেট গুলোর ইট-লোহার ঠোকাঠুকি, পুলিশের টহল গাড়িগুলোর সন্ত্রাসী ধরার কান্না সবকিছু শুধু আজকে বন্ধুত্বের বন্ধনের নির্দিষ্ট স্বরলিপি মেনে যেন একটি ছন্দময় মিষ্টি ভাল লাগার সুর তৈরি করছে। কিন্তু বন্ধুটা কোথায়? এইতো এখানে আমার বন্ধুটা। সেই সুরের তালে তালে আমার হৃদস্পন্দনে বাইজী হয়ে নেচে যাচ্ছে। যতবার সে হৃদয় পটে নাচের তালে পা ফেলছে ততবার আমি স্পন্দিত হচ্ছি। আমি চাই আমার বন্ধুটিরও আমার মত সুখ-স্পন্দনে হৃদয় স্পন্দিত হোক, মিষ্টি সুরেলা সুরে ঝংকৃত হোক তার প্রতিটি সকাল। কেউ তার বন্ধুর কাছে নিজেকে ব্যক্তিত্বহীন হিসেবে পরিচয় দিতে ভালবাসবেনা। আমিও আমার প্রকৃত বন্ধুগুলোর জন্য স্বরলিপি লিখবো যেটা তাদের বন্ধুত্বের সম্পর্কগুলোতে হল অব ফেম-এ জায়গা করে নিবে।
আমার বন্ধুটা ভয়ানক একটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। আশা জাগানিয়া স্বপ্নগুলো ফিকে হয়ে আসছে। প্রতিটা দুঃস্বপ্নকে ফিরিয়ে দিতে অনেক শব্দ খরচ হয়ে যাচ্ছে। শব্দের মজুদও ফুরিয়ে আসছে। তাতে আমার কিছু যায় আসেনা তবে আমি চায় না বন্ধুটি কেবল স্বপ্ন আর রহস্যের কুয়াশায় নিজেকে আড়াল করে রাখুক। গোধুলির আভায় গোলাপি মুখটা বন্ধুর আমার বিহ্বলিত বিহগলের সুরে সন্ধ্যার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। বাঁশি হাতে করুণ সুরটির বাদক লোকটারও কোন দেখা নেই। হাতের কাছেও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এমন একটা সময় নিজেকে কত অসহায় মনে হয় তাই না? বন্ধু তুমি কি শুধু আমার স্বপ্ন আর অনুভূতিতে বন্দী হয়ে থাকবে? তোমায় কি এই নয়নজোড়া দেখবে না? লুকিয়ে তোমার জন্য অঝোরধারায় নয়নবারি ঝরবেনা? হয়তো না, তারপরও আমি তোমায় আমি আমার স্বপ্নে নিয়ে আসবো। বাঁশির বাদকটাকে খুঁজে নিয়ে অনুরোধ করব যেন সে আর ঐ সুর না বাজায়। তার বদলে আমার অনেক দুঃস্বপ্নের মাঝেও জলঙ্গার মত ভাল স্বপ্নগুলো দিয়ে দেবো। আবার নতুন বন্ধুর থেকে পাওয়া অনুভূতিগুলো দিয়ে সুখ-স্বপ্নের জাল বুনে যাবো।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×