মুরুব্বিগন,
এই নবিশ গতকাল হতে সাহায্য চেয়ে চাতক পাখির ন্যায় বসে আছে কিন্তু মুরুব্বিদের তরফ হইতে কোন আওয়াজ নাই।ব্যাপারটা আমার মতো নতুন নবিশ এর কাছে বেশ খানিকটা হতাশার।তারপরেও,কুন ব্যাপার না।আবার চেষ্টা চালাই।কেও না কেও হাত বাড়াবেন পরামর্শ নিয়ে,সেই আশাতেই থাকি আপাতত।
ছোট একটা প্রশ্ন মনের আনাচেকানাচে বরই খোঁচাচ্ছে, ভাবলাম যা থাকে কপালে থাকুক,জিজ্ঞেস তো করি।এই সেম পোস্ট টা প্রথম বার করার পরে ১১ জনে ভিসিট করেছেন কিন্তু কেও কোন মন্তব্ব্য করেননি।এর থেকে আমার কি বোঝা উচিত?সাহায্যর বিষয় টা অতিব জটিল নাকি নবিশ রা কিঞ্চিৎ অবহেলিত??
যে সাহায্য টুকু চেয়েছিলাম :নামের বানান পরিবর্তন কি ভাবে করতে পারবো?
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




