এই বিষয় টা নিয়ে লেখা শুরু করবার আগেই আমি একটা বিষয় পরিস্কার করে নিতে চাই।লেখার বিষয়বস্তু একান্তই উক্ত রিকশাওয়ালা চাচার নিজস্ব মতামত।আমি আজ সবার সাথে শেয়ার করছি কারন আমার বয়স তুলনায় বিষয়বস্তুর গভীরতা এবং আমিও আসলে এইখানে উপস্থিত সিনিয়র ও সমসাময়িক ব্লগার দের মাদ্ধমে আসল বিষয়বস্তু জানতে চাই।
শুরু করা যাক মূল কাহিনি।আমি খুলনার ছেলে।যখনকার কথা বলছি তখন আমরা সবে ইন্টার ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট।সবে কলেজর বড় ভাইদের হাত ধরে রাজনীতির অলিগলিতে পদচারণা শুরু।প্রতিদিন সন্ধ্যা হলে আড্ডাখানা ছিলো আওয়ামীলীগ অফিস এর পেছনের হাবিব এর চা এর দোকান। রাজনীতির কিছুই তো ছাই বুঝিনা।বুঝি শুধু কাপের পর কাপ চা সাথে গোল্ডলিফ(যদিওবা এইগুলার অধিকাংশ আসতো অন্য উপায়ে)।আর সল্প বুদ্ধি সম্বল করে বিভিন্ন রাজনৈতিক বিসয়ে মন্তব্য করা।
তেমনি এক প্রচণ্ড ঝড়বৃষ্টি মুখর সন্ধ্যায়,যথারীতি আমরা ব্যাপক যোশ সহকারে চা-বিড়ির গুষ্টি নিপাত এ ব্যাস্ত।আর মাত্র ২ বা ৩ দিন পরেই সেই ঐতিহাসিক ১৫ই আগস্ট।সুতরাং আলোচ্য বিসয় সহজেই অনুমেয়। কথার সুত্র ধরে এম্নিতেই শেখ মুজিবের নির্মম হত্যাকান্ড আমাদের আলাপচারিতায় জায়গা করে নিলো। আমরা সেই নিরমমতার নিপাত করছিলাম।
কখোন যে এক বয়স্ক রিকশাওয়ালা চাচা ঝরের প্রকোপ থেকে বাচার নিমিত্তে আমাদেরি পাশে ঠাই নিয়েছে,তা আমাদের গোচরেই আসেনি।আচমকা চাচার তরফ হতে বাক্যবাণ শুরু।প্রথমে বুঝে উঠতেই আমাদের একটু সময় লেগেছে যে উক্ত বাক্যবাণ আসলে আমাদের উদ্দেশে।চাচার রুদ্রমুরতি আর সেকি চোখের চাহনি,আমি আজো ভুলিনি।।
চাচার বক্তব্য টুকু আমি সরাসরি তার জবানিতেই তুলে ধরি বরং-------
"আমি মিয়া নিজে মুক্তিযোদ্ধা, নিজের হাতে পাকিগো মারছি।তোমরা যুদ্দের কি জানো?কোন দিন ভাবছো যে ১৫ আগস্ট ভারতের বিজয় দিবস।১৫ই আগস্টই ক্যান শেখ মুজিবরে মারা লাগছে?নাহলে পরের দিন ১৫ই আগস্ট আমাগো দেশডারে ভারতের হাতে তুইলা দিতো।পোলাপাইন,জানোনা কিছু খালি বইসা গ্যাজানো।"
প্রসঙ্গত বলতে হয় যে ওইখানে তখন উপস্থিত আমার বন্ধুদের অধিকাংশই আওয়ামীপন্থী।তথাপি চাচার কথার ঝাঝ আর চোখের সেই তিব্র চাহনি আমাদের সাময়িক স্থবির করে দেয়।কেউ কিছু বলার আগেই আমি উনার বয়স এবং পরিস্থিতির চাহিদা বুঝে উনাকে ঠান্ডাভাবে বিদায় করি।
কিন্তু সত্যি কথা হলো,আজ অব্ধি কথাটার রেশ ও স্লেশ,তা আজো আমার কানে বাঝে আর মনের কোথায় যেন একটু খচখোচানি রেখে যায়। অনেকের কাছেই জানতে চেয়েছি কিন্তু সদুত্তর পাইনি।কি ভেবে দিলাম আজ মনের কথা ছেপে।
গঠোনমূলক ব্যাখ্যা চাই।বাজে কমেন্ট চাই না।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




