কদিন বাদেই কোরবানি,আজকাল থেকেই শুরু হয়ে যাবে গরুর সাথে গরুর লাঞ্জ্যা টাইপের কিছু পাবলিক এর ছবি পোস্টানো।জন্ম হবে কিছু লুতুপুতু স্ট্যাটাস এর।আমাদের গরুটা না কি কিউট,একদম গুতা মারেনা অথবা উফফ,আমাদের গরুটা আমাকে যে কি লাইক করেনা,তা কি আর বলবো এই টাইপের আরকি(বিশেষ করে নারীকুল হতেই এই ধরনের স্ট্যাটাস বেশি আসে)।
আর কিছু ভ্যাদ্যা টাইপের পোলাপান এর গুতাগুতি হবে,দোস্তোরা আমরা এবার হাটের সব থেকে বড় আর দামি গরুটা কিনেছি,আর সাথে বড়াই এর প্রমান সরূপ আরেক মানসিক বিকৃতির নমুনা, অচাম সব সেল্ফি তো থাকবেই।
আজ আমার এক ছোটভাই এর ফেসবুক স্ট্যাটাস টা দেখে মাথায় এইগুলা আসলো। ও খুব সুন্দর করে লিখেছে--------
"আজ অফিস থেকে ফেরার পথে পরিচিত একজন জিজ্ঞেস কোরল,ভাই এইবার কি কোরবানি দিচ্ছেন?গরু নাকি খাসি?আমি আস্তে হেসে বললাম,ভাই ভেতরকার শয়তান টাকে আগে কোরবানি দেবার চেষ্টা করছি"
ওর স্ট্যাটাস টা পরে আসলেই ভালো লাগল।আমরা দিন কে দিন,কোরবানির মূল উদ্দেশ্য থেকে কতোটা দূরে সরে যাচ্ছি তাই ভাবছিলাম।এখন তো কুরবানি মনে হয় ধর্মীয় ব্যাপার এর পরিবর্তে সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের একটা কেতায় পরিনত হয়েছে।
সো,এইজন্যইই বলছি,কুরবানি তো চোলে এলো, আপনি প্রস্তুত তো??
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




