এবারের ঈদে যে কয়টা নাটক প্রচারিত হয়েছে তার মধ্যে এটাই আমার কাছে সেরা মনে হয়েছে। যদিও সাথে সাথে দেখতে পারিনি, পরে ডাউনলোড করে দেখতে হয়েছে।
ধনী, গরিব, মধ্যবিত্ত সব বাংগালীর ভেতরে একটা হীনমন্যতা আছে। অপ্রাপ্তি থাকে। তার যেটা নেই সেটা আর কারো হোক সেটা মেনে নেওয়ার প্রবণতা খুব কমেরই আছে।
জীবনটা আসলে সহজ। এই সহজ জীবনটাকে আমরাই কত যত্ন করে জটিল করে তুলি। আমাদের সব কিছুতেই না পাওয়া , বিদ্বেষ , ঘৃণা এবং অসহিষ্ণুতা। এবং আমরা কখনোই সন্তুষ্ট না। ধনী, গরিব, মধ্যবিত্ত সবারই এই রোগ আছে।
আমরা যে বেঁচে আছি সেটাই তো অনেক বড় উপহার। পাওয়া না পাওয়ার বিভেদ ভুলে আমরা যদি আরেকটু উদার হই, আরেকটু স্বচ্ছ হই তাহলে হয়তো জীবনটাকে আরেকটু উপভোগ করতে পারব। জীবনের জটিলতাগুলো আরেকটু কমাতে পারব।
কাহিনীসংক্ষেপঃ ৩ বছরের প্রেম ফারহান আর কাশফিয়ার। অনেক স্ট্রাগল করে অবশেষে একটা জব পায় ফারহান। এখন বিয়ে করার পালা। সব কিছুই গতানুগতিক। ফারহানের বাসা থেকে কাশফিয়ার বাসায় মেয়ে দেখতে যায়। কাহিনী এগিয়ে যায়। এই সময় আপনি হঠাত করে আবিষ্কার করবেন এই ধরনের ঘটনা আপনার বাস্তবিক জীবনে অহরহ ঘটে। কখনো আপনিই এর চরিত্র অথবা আপনার খুব কাছের কেউ।অথচ এই ঘটনাগুলো না ঘটলে হয়তো জীবনটা আরো সুন্দর হত।
আদনান আল রাজীবের পরিচালনায় মিডল্ক্লাস সেন্টিমেন্ট থেকে এইটুকু উপলধ্বি মনে ছাপ রেখে যায়।
ইউটিউব লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


