somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই এমন কেন? সমস্যাটা কোথায়?

১২ ই মে, ২০১০ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েকদিন আগে সাড়ে এগারো থেকে রিক্সাতে যাচ্ছিলাম মিরপুর ১০ এর দিকে। এগারো নম্বরে পার হতেই মোটামুটি জ্যাম। পিছন থেকে একটা প্রাইভেট অনবরত হর্ন বাজাচ্ছে, মেজাজ চড়ে যাচ্ছিলো। রিক্সা সরানোর মত জায়গা নাই - ডানপাশে সেফটি আর বামপাশে ১টা সাদা মাইক্রো, মাঝখানে আমার রিক্সা স্যান্ডুইচ, সেইটা বুঝার পরও যে কেন শালার ড্রাইভার হর্ন দিচ্ছে বুঝতে পারছিলাম না। রিক্সাওয়ালাও হালকা খিস্তিখেউড় করছে আর আমার দিকে ঘাড় ফিরিয়ে সমর্থনের আশা করছে। আমিও তাকে সাই দিচ্ছি। যাই হোক একসময় জ্যাম কমল, বাম পাশ ফাঁকা পেয়ে রিক্সাওয়ালা সাইড দিতে পিছনের হর্নের যন্ত্রণা থেকে বাঁচলাম। মনে মনে প্রাইভেট ওয়ালার চৌদ্দগুষ্টি উদ্ধার করলাম।

আবার এই আমিই কয়েকদিন আগে যখন ট্যাক্সি ক্যাবে বেইলিরোড যাচ্ছিলাম তখন একই জায়গাতে একই ঘটনা। এইবার আমি ক্যাবে আর সামনে রিক্সা রাস্তা আটকাইয়া বসে আছে। ড্রাইভার সমানে হর্ন বাজাচ্ছে আর মুখে গালাগালির তোপ। মনে মনে তাকে সমর্থন করছিলাম, পাশে বসা বন্ধুকে ডায়লগ দিচ্ছিলাম - "এইসব আবাল রিক্সাওয়ালাদের জন্যই আজ ঢাকা শহরের এই অবস্থা, এদের লাইগাই রাস্তাতে এত্ত জ্যাম"। আমার বন্ধু মিটিমিটি হাসছিলো। আমার কথা শেষ হলে সে বলল "দোস্ত তুই রিক্সাতে থাকলে কিন্তু ভুলেও এই কথাটা তোর মাথাতে আসত না, উল্টা তুই পিছনের গাড়ীর ড্রাইভারকে গালি দিতি হর্ন দেওয়ার জন্য"।

তখনই আমার কয়েকদিন আগের সেই ঘটনা মনে পড়ল। সে তো দেখি ভূল বলে নাই, ঘটনা তো সত্যি!! তখনই ফ্লাশব্যাকের মতন কিছু ঘটনা মনে পড়ল।

প্রায় সময়ই সিটিং গাড়িগুলাতে(সেফটি, ৩৬) উঠা লাগে। আজিমপুর যাওয়ার পথে সাইন্সল্যাবে আর মিরপুর আসার পথে ১০ নম্বরে গাড়ি ফাঁকা হয়ে গেলে রাস্তাতে গাড়ীর জন্য অপেক্ষা করে থাকা অনেকেই লাফ দিয়ে উঠে পড়েন। আমরা যারা আগে থেকেই গাড়িতে থাকি তারা চিল্লাচিল্লি করি, "ঐ হেল্পার টাকা ফেরৎ দে, তোর গাড়ি লোকাল, তুই প্যাসেঞ্জার তুললি ক্যান???" আবার এই আমিই সাড়ে ১১ যাওয়ার জন্য যখন ১০নম্বরে দাঁড়াই তখন সুযোগ খুঁজি যদি ফাঁকা সিটিং পাই তাইলে চামে উঠে পড়ব।

যেসব ছোটখাটো হোটেলে বসার জায়গা অল্প(লালবাগের নান্নার বিরিয়ানি/ অরিজিনাল ১০ এর উপভোগ কাবাব) সেখানে নিজে যখন খেতে বসি জমিদারি স্টাইলে আয়েশ করে আস্তে আস্তে খাই, খাওয়া শেষে জলদি সিট ছাড়ি না অযথা লেট করি। আর যারা বসার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাচ্ছিল্য কৌতুকের চোখে তাকাই। আবার যখন ঘটনা উল্টা হয়, যখন আমি অপেক্ষা করি তখন যারা বসে বসে খাচ্ছে তাদের মুণ্ডুপাত করি, "ব্যাটা জলদি খা, ভাব নিয়ে খাইতেছে। দেখস না খাড়াই আছি, যেন্‌ বাপের হোটেলে খায়!!"

প্রথম দিকে ভাবতাম মনে হয় সমস্যাটা খালি আমার। পরে নানানজনকে জিজ্ঞেস করে আর হালকা পর্যবেক্ষণ করে দেখলাম অনেক লোকেরই মনোভাব একইরকম। আমাদের সমস্যাটা কোথায়? আমরা এত সহজে এত অল্প সময়ে কেন নিজেদের অবস্থান ভূলে যাই? যদি অন্যদের অধিকারের দিকে নজর না দেই তাহলে কোন আশাতে আমরা নিজেদের অধিকার দাবী করি? আমরা আসলে এমন ক্যান?
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×