অনেকদিন হল এই পোস্টটা দিয়েছি। কিন্তু কোন সাড়া পাইনি। ওদিকে আলিফার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। জানিনা কি করব?? আলিফার জন্য কি কারও কিচ্ছু করার নেই??? সামুর কোন বন্ধুই কি নেই যে আলিফাকে বাচাতে এগিয়ে আসবে?? মানুষ কি আজকাল আর মানুষের বিপদে আগিয়ে আসে না?? আস্থা নষ্ট হয়ে যাচ্ছে...
বন্ধুরা, ওর নাম আলিফা। বয়স মাত্র ১৬ মাস। জন্ম থেকেই ও ভুগছে জটিল হার্ট এর সমস্যায়। প্রচন্ড কষ্টে ওর সুন্দর মুখ-খানি যখন বেঁকে যায়, ওর মা পারেনা ওর সে কষ্ট লাঘব করতে। চেয়ে চেয়ে দেখা ছাড়া ওর দরিদ্র মায়ের যে আর কিছু করার নেই। কারন ওর দিনমজুর বাবার পক্ষেও সম্ভব না ওর চিকিৎসা করানোর। আর পারবেই বা কিভাবে??
ওর চিকিৎসার জন্যে যে মাত্র ২ লাখ টাকা লাগবে। সেই সামান্য টাকা যোগাড় করার সামর্থ নেই ওর দিনমজুর বাবার। মাত্র ২ লাখ টাকার জন্য এমন ফুটফুটে একটা শিশু মারা যাবে???
ওর জন্য কাজ করছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এর কিছু ছাত্র-ছাত্রী। কিন্তু পরীক্ষার ব্যস্ততার কারনে ওদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। তারপর ও ওরা সংগ্রহ করেছে ২০,০০০ টাকা। তাই দিয়ে ওর চিকিৎসা করছেন ড নিজাম উদ্দিন আহমেদ(এইচ এম ও, সি এম সি)
আর মাত্র প্রয়োজন ১,৮০,০০০ টাকা মাত্র। এ টাকা পেলেই একজন মা তার সন্তানকে হারাবেন না, এক বাবা তার মেয়ের মিষ্টি হাসি দেখা থেকে বঞ্চিত হবেন না। আর ফুলের মত সুন্দর ও নিষ্পাপ আলিফা পারবে উপভোগ করতে পৃথিবী্র রুপ-রস-সুধা। আলিফা বেচে থাকবে আমার-আপনার-সকলের প্রতি ভালবাসা বুকে নিয়ে।এই অল্প কটা টাকার জন্য যদি আলিফার চিকিৎসা বন্ধ থাকে সেটা হবে মানবতার পরাজয়। আসুন আমরা আলিফাকে বাচাই, কষ্টে নীল হয়ে যাওয়া ওর মুখটায় আমরা হাসি ফিরিয়ে দেই।
** সংশোধনী- পিজি হাসপাতালের ডাক্তাররা আলিফাকে দেখে বলেছে টাকার পরিমানটা আরো কম লাগবে। বাংলাদেশে আলিফার চিকিৎসা মাত্র ১ লাখ ২৫ হাজার টাকায় করা সম্ভব। আমাদের লাগছে তাহলে আর মাত্র ১ লাখ ৫ হাজার টাকা।
আলিফার ঠিকানাঃ
আলিফা
প্রযত্নে মো ইকবাল মানিক চৌধুরী
ইকবাল মানিক চৌধুরীর বাড়ি
চৌধুরীপাড়া,মদনহাট
হাটহাজারী, চট্টগ্রাম।
আলিফাকে সাহায্য করতে যোগাযোগ করুন এই ঠিকানায়-
খন্দকার নাজমুল আহসান
একাউন্ট নং- ০১৩৬ ০০০০ ৮৮২০২
ডাচ-বাংলা ব্যাংক
নয়াবাজার ব্রাঞ্চ
ঢাকা
অসহায় বাবা-মার সামনেই ধীরে ধীরে মরনের দিকে এগিয়ে যাচ্ছে অসহায় শিশুটি......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।