নজরুলের কোন এক কবিতার লাইনকে কেন্দ্র করে লেখা।
যখন আমি হারিয়ে যাবো
----- জোবায়ের রহমান
যেদিন আমি হারিয়ে যাবো সেদিন তুমি বুঝবে,
মানিক রতন চাইনা বলে ঠিকই আমায় খুজবে।
যতই করো অবহেলা , যতই করো মান
ছিলাম আমি, থাকবো আমি, নিয়ে অপমান।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
বৈশাখেতে সারি সাজে দেখবো কতো সাধ
আমার সকল সাধের মাঝে সর্বদাই বাধ।
কষ্ট সদা বুকের মাঝে নিয়ে হাসি শুধু
আশায় বাধি বুকে কবে মুক্তি দিবেন প্রভূ
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
ইচ্ছা ছিলো পূর্নিমা রাত দেখবো দুজন মিলে
রাতের পরে রাত আসে মোর সাধযে নাহি মেটে।
ভাবি সদা ফিরবে যে দিন নিজের হবে সব
ভাবনা গুলা ভাবনা থাকে কঠিন বড় ভব।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।
দৃষ্টি তোমার অর্থ পানে ছিল নাহি আগে
কেমন করে পাল্টে গেলে প্রশ্ন মনে জাগে।
আমি তোমার জীবন মরন বলতে সর্বদা
জোরযে বড় অর্থ মাঝে বাকি সব বৃথা।
বুঝবে তুমি বুঝবে, যখন আমি হারিয়ে যাবো ঠিকই আমায় খুজবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




