somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাতলা খান

০৩ রা আগস্ট, ২০০৬ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ল্যাবে পাঁচ মিশালী অদ্ভুতুড়ে সব মানুষ আসে। কম্পিউটারের সামনে বসতে ইচ্ছে করে না। তারপরও বসা লাগে। ল্যাবের এককোনে বসে টাইম পাস করা লাগে। টাইম পাস...? হেলান দিয়ে মুখের চুইংগাম এদিকে থেকে ওদিক নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকাই টাইম পাস!

ভাইয়্যা, ভাইয়্যা... সম্বোধন শুনে চমকে উঠি। তাকিয়ে দেখি, পাতলা খান। এ নামেই তাকে সবাই ডাকে। তার আসল নাম ভুলে গেছি। হ্যাংলা চিপচিপে শরীর, ওর দিকে তাকালে মনে হবে পরগাছার মত এঁকে বেঁকে বহুত উচুঁতে একটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। 6 ফুট 4 ইঞ্চির কম লম্বা হবে না। বয়সে আমার চেয়ে কমপ ে4 বছর বেশি হবে। তারপরও সে কোনো এক অদ্ভুত কারনে আমাকে ভাইয়্যা সম্বোধন করে। একেবারে বাচ্চা ছেলেদের মত। উহু, তারও চেয়ে মিষ্টি সম্বোধন। প্রথম প্রথম অস্বস্তিতে থাকতাম। এখন সয়ে গেছে। আমার সাথে তার প্রীতির কারন কিছুদিন পরে জেনেছি। তার কাছে আমি বিল গেটসের মতই একজন মহান ইনভেন্টর!!! ভয়ঙ্কর কথা। তারচেয়েও বড় ভয়ঙ্কর সে যেসব সমস্যা আমার সামনে উত্থাপন করে সেগুলো।

বললাম- কোনো সমস্যা?
পুরো শরীরে ঝাকি তুলে সে ডান হাত দিয়ে তার লম্বা চুলগুলোকে বাম দিকে সরিয়ে নিল; চেহারায় কিছুটা মেয়েলী ভঙ্গী এনে বললো--
--- ইকবাল ভাই বলেছে- রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে আর তার মাথায় একটা কাক মলত্যাগ করে দিয়েছে; এমন একটা অ্যানিমেশন করতে। আমার প্রশ্ন, এত জীবজন্তু থাকতে তিনি কাউয়্যার কথা কেন বললেন?
--- আমি মুখে কৃত্রিম গম্ভিরতা এনে বললাম- তাইতো! এক কাজ করেন, কাউয়্যা না এঁকে উট পাখি এঁকে দেন।
--- কি বলেন? ওটা আঁকাতো আরো কঠিন।
--- তবে, যা পারেন তাই এঁকে দেন।
--- আচ্ছা ছোট পাখি আঁকলে হবে না?
--- হবে না কেন? অবশ্যই হবে; চড়ুই টড়ুই কিংবা টুনটুনিও আঁকতে পারেন।
সে প্রস্থান করিলো এবং আমি শিওর সে আবার ফিরিয়া আসিবে, শীঘ্রই আসিবে।
সে আসিলো। বলিলো-
--- একটা সমস্যা হয়ে গেছে। আমার পিসিতে একটু আসবেন?
অগত্যা উঠতে হলো। ম্যাক্রোমিডিয়া ফ্যাশ খুলে বসে আছে সে। কন্ট্রোল এন্টার দিয়ে দেখলাম- একটা লোক হেঁটে যাচ্ছে। হেঁটে যাচ্ছে বললে ভুল হবে, লোকটার একটা পা নড়ছে, বাকীটা স্থির। উপর থেকে কালো একটা জিনিস বাম থেকে ডান দিকে যাচ্ছে এবং ক্রমাগত লোকটার মাথা থেকে একটা সাদা বস্তু উপরের দিকে উঠে যাচ্ছে। বললাম- এটা কেমন করে হয়? পাখিটার মল দেখি লোকটার মাথা থেকে পাখিটার দিকে যাচ্ছে?
--- এটাইতো সমস্যা ভাইয়্যা। সে কাচুমুচু করে বললো। আপনি ঠিক করে দিবেন ভাইয়্যা?

ঠিক করে দিলাম। কেবল ঐটুকুই। সে ভিষন আনন্দে সবকটি দাঁত দেখিয়ে দিল এবং আমি নিশ্চিত আমার এই ফালতু সমাধানের পরিপ্রেেিত সে আমাকে বিল গেটসের বাবার আসনে বসিয়ে দিবে। অতপরঃ ভবিষ্যতে এমনই কিছু অদ্ভুত সমস্যা এনে আমার আয়েশী জীবন যাপনের ব্যাঘাত ঘটাবে। আমি হিমু মানুষ। যদিও মানব গবেষনায় কিঞ্চিত সময় ব্যয় করি, তথাপি এমন হিজিবিজি মানুষের মনমর্জি এখনো বুঝে উঠতে পারলাম না। কখনো পারবো বলেও মনে হয়না। এদের হেয়ালীর যে কোনো শেষ নেই!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×