সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:৩০
শৌখিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তবুও জীবন চলবে অবিরাম, জীবনের পথে... এরা সেটাই মনে করিয়ে দিল। মোহাম্মদপুর থেকে ফিরছিলাম। শিশু মেলার জ্যামে ঝুলছি। ট্রাফিক পুলিশ জিলেপীর প্যাচের মত জ্যাম ছাড়ানোয় ব্যস্ত। এ ফাঁকে দুইজন ভিক্ষুক দুটা অদ্ভুত যানের উপর চেপে বসে এদিক সেদিক ছুটে যাচ্ছে। অদ্ভুত একারনে বলা যে এ যানের উচ্চতা সর্বোচ্চ 5 ইঞ্চি। চওড়া 1 ফুট এবং লম্বায় 14 ইঞ্চি হবে। এর নাম বেয়ারিং গাড়ি। কেন এটার নাম বেয়ারিং তা আমি জানিনা। হয়তো এ যানের কন্ডিশন ডেয়ারিং বিধায় এর এমন নাম। এদের দুহাতে দুইটা করে জুতো। তা দিয়ে নিজেদের ঠেলে তারা স্থান পরিবর্তন করতে পারছে সহজেই। জ্যামে আটকানো প্রত্যেকটা প্রাইভেট কারের কাছে যেয়ে গলা উঁচিয়ে সাহায্যের আবেদন করছে। দেখতেই কেমন অদ্ভুত লাগছে। অপ্রাকৃতিক। জীবন যে থেমে থাকেনা এরা হয়তো তা বুঝে নিয়েছে। তাই বাড়তি বোঝা হয়ে সংসার নামক ফুটপাতে পড়ে থেকে করুনা কুড়োয়নি। নিজেদের টেনে হেঁছড়ে ঠিকই জীবনের গভীর সমুদ্রে এনে সাঁতরাচ্ছে। প্রাইভেট কার এবং এদের যানের মধ্যে অদ্ভুত মিল। এ দুই যানের মালিকদের ভেতরও একটা ইন্ট্রারনাল সম্পর্ক আছে, ভাবনাটা তৎক্ষনাত এসে বৃষ্টির মত সজিব মুগ্ধতা এনে দিল। না আমায় ভিক্ষা দিতে হয়নি, ভিক্ষুকদ্বয় আমার নিকট আসেন-ই নাই। তারা খুঁজে ফিরছিল চকচকে দামী কার। তাদের চোখ হয়ে উঠেছিল শিকারী নেকড়ের মত। তারা হয়ে উঠেছিল শৌখিন!
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রুবা

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth-স্বাদের ফিউশন থেকে আধুনিক বায়োলজিক্যাল শক

প্রারম্ভিক জিজ্ঞাসা
"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।