প্রাইমারি স্কুল , হাই স্কুল , কলেজ , ভার্সিটি লাইফ আমার কাছে সব গুলোই আসলেই অসাধারন । মাঝে মাঝে , ভিন্ন মুহূর্তে খুব মিস করি । কখনও সেই অ আ ক খ শেখা , আবার কখনও প্রেজেন্টেশন এর জন্য টাই খুজে না পাওয়া সৃতি গুলোকে । সেই ছোট বেলার দুষ্টুমি চুইম গাম চিবিয়ে বেঞ্চের সাথে লাগিয়ে রাখা , আবার বন্ধুদের সাথে রেলিং এর ধার ধরে ঘুরে বেরানো কলেজ ফাকি দিয়ে । প্রাইমারি স্কুল , হাই স্কুল , কলেজ , ভার্সিটি সৃতি ভিন্ন রকম অনুভুতি দেই এই সময়ে ।
প্রাইমারি স্কুল এর সৃতি গুলো মনে থাকে , সৃতির সাথে জরিয়ে থাকা মানুষ গুলো কে অনেক সময় ভুলে যেতে হয় । দেখা হলে মনে পড়ে কিন্তু কি নামে ডাকবেন বুঝতে পারা যায় না । ঠিক তার ও ওই মুহূর্তে এক ই অবস্থা কি নাম মনে করতে পারেনা , অবশেষে দুজনই এক সাথে '' দোস্ত নামটা কি যেন ''
হাই স্কুল লাইফ , গ্রাম থেকে শহরে আসা । নতুন মানুষের সাথে পরিচয় , নতুন শিক্ষক , নতুন ক্লাস , অন্য রকম অনুভুতি । ১২ টা বই , তবুও খুশি , সবাইকে বলি আমি এখন হাই স্কুল এ পরি । চোখ বাকিয়ে মেয়েদের দিক তাকানো , মেয়েটি দেখতে পেলে লজ্জায় লাল হয়ে যাওয়া । চটপটির দোকানে নিজ থেকেই বন্ধু কে আমন্ত্রন , অন্য বন্ধু কে কোন মেয়ে কে ফুস্কা খাওয়া তে দেখে সার্টের বুক বতাম টি খুলে হিংসায় ছট ফট করা । ক্লাসে প্রিয় মানুষ টির জন্য সবার আগে এসে প্রথম বেন্সটি দখল করা । এ সব গুলোই চলতে থাকে ক্লাস নাইন পর্যন্ত । নিউ টেন এসে পরলে নিজেকে পাল্টানো । বন্ধু কে বীজ গণিতে সাহায্য করা না বোঝা পর্যন্ত ।
কলেজ লাইফ এ এসে প্রথম দিন থেকেই কলেজ এ উঠেলে বেশি পড়া লাগবে না ত্থিওরি খাটানো । অন্য বন্ধু তার গার্ল ফ্রেন্ড কে নিয়ে ঘুরলেও বুক ফাটেনা । পুকুর পারে কিংবা কলেজের সাদে গিটার কিংবা তাসের আড্ডা । পরীক্ষার ফলাফল ৬ বিষয় এ ফেইল , ৬০ টাকা জরিমানা দিয়ে সেকেন্ড ইয়ার এ ওঠা । শুরু হয় কলেজ এর পাশাপাশি কোচিং ফাকি দেওয়ার পাল্লা । মুল পরীক্ষার আগে সব কিছু ভুলে গিয়ে বই এর প্রেমে পড়া ।
ভার্সিটি লাইফ ...
পড়ে একদিন বলব , এখনো শেষ হয়নি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


