রাজাকার জামাতের তারছিরা সাবেক আমির (রাজাকার)গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের সবক্তব্য শুরু হয়েছে।
আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু লিখিত বক্তব্য উপস্থাপন শুরু করেন।
এদিকে (রাজাকার)গোলাম আযমের বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য আসামিপক্ষের আবেদনের বিষয়ে কাল সোমবার আদেশ দেওয়া হবে। ওই দিন তার(রাজাকার গু আযম) বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
(রাজাকার)গোলাম আযমকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষ থেকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও সাড়ে ১১টার দিকে তাকে সেখানে ফেরত পাঠানো হয়।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেন, আসামির কাঠগড়ায় অসুস্থ বোধ করায় তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
সাক্ষ্য গ্রহণের আগ পর্যন্ত গু আযম রাজাকারকে ট্রাইব্যুনালে আর হাজির করার প্রয়োজন নেই বলে জানানো হয়।
এবার দেখুন। ছবিতে রাজাকারদের জন্য ফাঁসির দাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



