somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলু

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিটাগঙ্গের উদ্দেশ্যে একটু পরেই যাত্রা শুরু করবে ট্রেন । ত্রিনা একটা নিঃশ্বাস আটকে জানালা দিয়ে বাইরে তাকাল , আগে কখনও চিটাগং যায়নি সে , সাব্বির বলেছিল নিয়ে যাবে । সব স্বপ্নই মরে গেছে । কিন্তু স্বপ্ন ভাঙ্গার দুঃখ কান্না দিয়ে কমানো যায়না , তাই এক ঠোঙ্গা বাদাম হাতে নিয়ে সে হাসি মুখে বসে রইল । চাকরির একটা ইন্টারভিউ আছে কাল ,চাকরিটা হয়ে গেলেই আর চিন্তা নেই ,একাই জীবন টা পার করে দেবে সে । ত্রিনার পাশের সিটে কেউ নেই , পুরো কম্পারটমেন্টে হাতে গোনা মানুষ । ভিড় ছাড়া যাত্রা টা ভালই হবে মনে হচ্ছে । এক বৃদ্ধাকে পানি খেতে দেখে ত্রিনার হঠাত মনে পড়ল , পানির বোতল টা বাসায় ফেলে এসেছে সে । অথচ এখনই তার পিপাসা পেয়ে গেছে , কি আর করা , ট্রেনের জানালায় মাথা বাড়িয়ে দেখতে লাগল কোন পানি বিক্রেতা পাওয়া যায় কিনা ।

একদম ভুত দেখার মত চমকানো বোধ হয় এটাকেই বলে । পেস্ট কালারের শার্ট আর ব্লু জিন্সে প্রায় দৌড়ে দৌড়ে আসা এইটা কাকে দেখছে ত্রিনা ? ভার্সিটি লাইফের সেই অগোছালো সাব্বির এতদিন পর কোত্থেকে ? ত্রিনা জলদি করে জানালা দিয়ে মাথা ঢুকিয়ে ফেলল । নিশ্চয়ই পাগল হয়ে গেছে সে । বর্তমানের ক্যারিয়ার সচেতন ধোপদুরস্ত সাব্বির কে সেই পুরনো রুপে দেখতে পাওয়াটা পাগলামির লক্ষন ই । এরকম পাগলা মাথা নিয়ে সে ব্যাংকে চাকরি করবে ? কিন্তু এসব কি ? সাব্বির তো দেখছি সত্যি সত্যি এসেছে । ত্রিনা বিস্ময়ের সাথে আবিষ্কার করল , সাব্বির ট্রেনের জানালা দিয়ে তাকে ডেকে বলছে ,'' এই এই , পানি আছে তোমার কাছে ? পাউরুটি ? এই ?'' ত্রিনা বিস্ফারিত চোখে মাথা নাড়িয়ে বলল , '' পানি নেই । পাউরুটি আর ডিমের স্যান্ডউইচ ...'' '' হোয়াট দ্যা হেল ... ট্রেন তো আমারে ছাইড়াই যাবে দেখতেছি । ওয়েট , পানি কিনে আনি !! ''

'' তোমাকে আসতে বলছে কে ?'' জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলল ত্রিনা । ঢাকা থেকে চলা শুরু করেছে ট্রেন টা । '' তুমি '' , সাব্বিরের সোজাসাপটা জবাব । ত্রিনা গম্ভীর গলায় বলে ,'' মানে ?'' '' মানে তুমি স্বপ্নের মাঝে আমাকে চারবছর আগের মত বলেছ ,' আমার সাথে যাবি না ?' আমি বলেছি ,' যাব না মানে ? তুই দুই মিনিট দাঁড়া আমি দশ মিনিটের মাঝে আসতেছি ' '' ত্রিনা কান্না আটকে বলল ,'' সাব্বির , লাইফটা গেইম না ......'' সাব্বির ত্রিনার হাত ধরে তাকে থামিয়ে বলল ,'' ঠিক এই কথাটাই আমি এই এক মাসে রিয়েলাইজ করেছি,ত্রিনা । আমাকে মাফ করা যায়না ? আর এমন হবেনা , প্রমিস । '' ত্রিনা হা করে তাকিয়ে আছে । এটা সেই সাব্বির ? সাব্বির বলছেই ,'' আমার শালাটা ভাল, আমাকে সব ইনফরমেশন ও ই দিয়েছে । তুমি যে পানি ফেলে আসছ সেটাও ... '' ত্রিনা বুঝল , তার গলায় কোন আওয়াজ আসছে না । অনেক কষ্টে বলল , '' সাব্বির আমার বিশ্বাস হচ্ছেনা... ''

সাব্বির ব্যাগ থেকে পানির বোতল বের করে মুখ খুলতে লাগল । ত্রিনার দিকে বাড়িয়ে দিয়ে বলল , '' পানি খাও, বিশ্বাস হবে । তারপর আমরা পাউরুটি আর ডিমের স্যান্ডউইচ খাবো ।'' ত্রিনা সাব্বিরের পেটে গুতা মেরে বলল ,'' এখনই সব খাবা , না ? তাইলে দুপুরে কি খাবো ?'' সাব্বির মাথা চুলকে বলল ,'' ইয়ে মানে দুপুরে ভাত খাবা ? আমি না ডিম ভুনা করে আনছি , যদিও ভাল হয়নাই ......''

ত্রিনা হাসি হাসি মুখে তাকিয়ে থাকল সাব্বিরের দিকে । অনেক দিনের পুরানো সেই সাব্বির , একদম জলসা মুভিজের সেই পাগলু ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×