দেখা হবে বিজয়ে ... হবেই !!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হয়তো এখন চুপ করে বসে থাকার সময় না। সময় এখন যার মনে যা আছে তা চিৎকার করে বলা। কেউ আমার কথার ধার ধারবেনা, কি লাভ এইসব করে এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাপিয়ে পরার সময় এটা। নিজের চিন্তা ভাবনা সবার মাঝে ছড়িয়ে দিয়ে সচেতনতাকে আর বাড়িয়ে তোলা, চেতনা বোধের ঘুমন্ত ভাবকে দুমড়ে মুচড়ে অন্যায়কে মোকাবেলা করার সময় এটা। তাই সবার কাছে অনুরোধ অনেক সময়তো নষ্ট করছিই। কাল না হয় কিছুটা সময় নষ্ট করি মায়ের জন্য। ৩০ লাখ শহীদের দায়, লাখো মা- বোনের সম্মানহানির দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য।
আমি জানি আমার ছেলে-মেয়ে একদিন ইতিহাস বই আমার সামনে এনে জিজ্ঞেস করবে,বাবা "প্রজন্ম চত্বর" কি? ২০১৩ এর ফেব্রুয়ারী মাসের শুরু তে কি হয়েছিল ওইখানে? আমি জানি আমি সেইদিন মাথা উঁচু করে খুব গর্বের সাথে তাকে উত্তর দিতে পারবো। আশা করি সেইদিন আপনারা কেউই মাথা নত করে, নিচু গলায় উত্তর দিতে পছন্দ করবেন না।
আবার আগামীকাল কিছু পুরাতন মুখের সাথে,কিছু নতুন মুখের প্রত্যাশায় থাকলাম। দেখা হবে বিজয়ে !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন