খুব ভোরে আমার মেয়ের স্কুল বাস আসে। আজ বেশ ঠান্ডা পরেছে হঠাৎ করে, সুনসান নিরব চারিদিকে। দু একটা গাড়ির হেড লাইট জ্বলে উঠছে..
পরিপাটি আর সযত্নে ছাটা প্রতিটি বাড়ীর সামনের লনের সবুজ ঘাস ভোরের আলোয় ঝিকমিক করছে, গাছের পাতায় কমলা আভা আসি আসি করছে, অদ্ভূত সুন্দর এই সকাল আর তার চেয়েও সুন্দর এই ছোট্ট শহরতলীর পাড়াটি! মেয়ে আমার পাশাপাশি হেটে চলছে বাস স্টপের দিকে আর গুনগুন করে গাইছে--কবে যাব ফিরে..গানটি। হঠাৎ গান থামিয়ে বলে উঠল ও--কি boring না আম্মু এই দেশ টা?!..আমি মাথা নাড়ি, --না তাহবে কেন? কি সুন্দর সবকিছু!, কত গোছানো সব!
মেয়ে হতাস হয়, সেই একঐ অনুযোগ--বাংলাদেশের চাইতে কিছুই সুন্দর না! বাস চলে এলো, ও চলে গেলো, বাসের হলুদ আভা কোণের রাস্তার বাকে হারিয়ে গেলো..মেয়ে আমার কোলাহল, গাড়ীর ভেপু, আমড়া বিক্রেতার ডাক, রান্না ঘরের দীদার তরকারির ঝাঁঝালো গন্ধ, তাতানো দুপুরে আমায় না বলে মাঠ পেরিয়ে কোথায় কোথায় পাগলের মতো ঘুরে বেড়ানো, কি আনন্দ! কি আনন্দ! এই সব প্রচন্ড ভালোবাসে..
অতো ভাবার সময় নেই, ঝাপিয়ে পরতে হবে কাজে! বড় ছকে বাধা এই জীবন, যান্ত্রিক সময়! জোরে জোরে পা ফেলে বাসার পোরচের দিকে আগাই, কত কাজ পরে আছে! গলার মাঝে ব্যাথা অনূভব হয়--হয়তো আমার মেয়েই ঠিক! সবাইকে নিয়ে ধুলোবালির মধ্যেও বেচে থাকার মজা আছে! ওর কথা মতো---সব সাজানো আম্মু, but lifeless!.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




