somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাস্ক - একটি সতর্কতামূলক পোস্ট

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাজী আব্দুর রহিম সাহেব নিতান্ত ভালো মানুষ, বয়স আনুমানিক ষাট। ঢাকা - সিলেট হাইওয়েতে তার একটি মটর কার ওয়াশিং গ্যারেজ আছে। মটর সাইকেল, কার, মাইক্রো, পিকআপ, সিএনজি সাবান পানি দিয়ে ধোয়া থেকে শুরু করে ইঞ্জিন অয়েল, টায়ার সহ গ্যারেজের আনুসঙ্গিক কাজ কারবার করেন। গ্যারেজে হাজী সাহেব সহ মোট ছয়জন প্রচন্ড পরিশ্রমের সাথে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করেন। গ্যারেজের সকল কর্মীকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন তাতে করে বলা যায় হাজী সাহেবের পরিবার বেশ বড় পরিবার।

হাজী সাহেব খুব চেষ্টা তদবির করছেন কোনো একটি ইঞ্জিন অয়েলের ডিলারশিপ নিতে তাতে করে ব্যবসা প্রসার হবে - সবাই হয়তো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। একটি প্রতিষ্ঠানের সাথে বেশ ভালো সম্পর্কও আছে। লক ডাউন শেষ হবার সাথে সাথে তিনি ঢাকা ছুটেছেন পকেটে মাত্র ৬০০ টাকা ক্যাশ, এটিএম কার্ড আর ব্যাংকের চেক বই সহ মান্ধাতা আমলের একটি স্যামসাং সেলফোন।

একই রঙ একই ডিজাইনের টি শার্ট পরা চারজন ছেলেমেয়ের একটি হাসি খুশি দল হাজী সাহেবকে পেয়ে ফ্রি মাস্ক উপহার দিলেন - তারা কোনো একটি এনজিওর হয়ে কাজ করছেন। হাতে ব্যাগ ভর্তি মাস্ক। হাজী সাহেব পুরাতন মাস্ক খুলে হাসি মুখে সবাইকে ধন্যবাদ দিয়ে নতুন মাস্ক পরেই অজ্ঞান হয়ে পরে গেলেন। দলটি হাজী সাহেবকে নিয়ে একটি গাড়িতে তুলে পকেট হাতড়ে! যা পেলেন তাতে হয়তো হতাশ হয়েছেন। অজ্ঞান অসহায় হাজী সাহেবকে ফেলে চলে গেলেন ৩০০ ফিট সড়কের খালের পাশে। তখন বেলা আনুমানিক সকাল ১০:৩০ - ১১:০০।

সড়কের পাশ হতে তাকে তোলার বা দেখার কেউ রইলো না। বিকালে পূর্বাচলে বেড়াতে যাওয়া একদল তাকে উদ্ধার করেন এবং নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। হাজী সাহেবের বয়স ও শারীরিক অবস্থা এই দখল সইবার মতো ছিলো না, তার মাত্র একবার জ্ঞান ফেরে, অশ্রুসজল চোখে তিনি ব্যাকুল হয়ে তার সন্তানদের খোঁজ করেন। এবং হাসপাতালে নিজের অবস্থার বর্ণনা কর্তব্যরত নার্সদের বলে যেতে পেরেছেন মাত্র।

আত্মকথা: আমাদের দেশে কেয়ামত শুরু হয়ে গেলেও সেই সময়ে একদল লোক থাকবেন যারা লুটপাট চুরি ডাকাতি ছিনতাই সহ নানান অপরাধমূলক কাজে লেগে যাবেন - এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করবেন না। তাই দেশের প্রতিটি নাগরিক নিজ দায়িত্বে সাবধান থাকতে হবে। এছাড়া আর কিছু করার আছে বলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই।



ছবি: গুগল সার্চ ইঞ্জিন
কৃতজ্ঞতা স্বীকর: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।







সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×