প্রিয় বন্ধু আপনি ভালো থাকুন
০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন দেশে বাড়ি তোমার
কোনবা দেশে ঘর ?
মাটির দেশের মানুষ আমি
মাটিতেই আমার ঘর।।
কর্মজীবনের এক দুর্গম যাত্রা পথে আপনার সাথে আমার পরিচয়। শত সহস্র ঝড় ঝঞ্ঝার মাঝে আমরা পাড়ি দিয়েছি সুদীর্ঘ একটি বছর। এই এক বছরে আমাদের স্মৃতিতে জমা হয়েছে শত সহস্র আনন্দ বেদনা আর পরিবার পরিজনের কাছ থেকে দুরে থাকার দুঃখ কষ্ট। খাবারের কষ্ট, থাকার কষ্ট, পানীয় পানির কষ্ট, ঘুমের কষ্ট, মৃত্যু ভয় আরোও কতো কি? বেঁচে ফিরে আসবো যার যার নিজ দেশে নিজ মাতৃভূমিতে নিজ বাড়িতে তা কখনো ভাবিনি। অথচ নিজ দেশে নিজ বাড়িতে নিরাপদে ফেরার পর আজ আপনি আমাদের সকলকে এভাবে ছেড়ে চলে যাবেন কখনো ভাবিনি। আপনার সাথে সর্বশেষ দেখা হয়েছে ২০১৭ সনে। কখনো ভাবিনি এ জীবনে আর কোনোদিন দেখা হবে না। কখনো ভাবিনি কোনো বেলাভূমিতে দাড়িয়ে আর কোনোদিন আর কোনো গল্প করা হবে না, গল্প করা হবে না সেই “স্মৃতি ১৯৯৯”
আমার কর্মজীবনের দুর্গম পথের সহযাত্রী ও প্রিয় বন্ধু গত ১০ই এপ্রিল করোনা আক্রান্ত হোন এবং ১৫ই এপ্রিল হসপিটালাইজড হোন। তিনি সকলকে কাঁদিয়ে দুঃখের অথৈ সাগরে ফেলে ৩০শে এপ্রিল রাত ২২৩০ ঘটিকায় এই পৃৃথিবী ছেড়ে চিরো বিদায় নেন। পরম করুণাময় আল্লাহপাকের দরবারে করজোরে মিনতি করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১

ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’
কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন